
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সংরক্ষিত বনাঞ্চলের গজারিগাছ পাচারের সময় স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় পাচারকারী চক্র পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে কয়েক লাখ টাকার গাছ জব্দ করেছে বন বিভাগ। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের গভীর জঙ্গলে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন বলেন, গভীর রাতে বনের ভেতর গাড়ির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সতর্ক হন। হইচই শুরু হলে কয়েকটি ট্রাক দ্রুতগতিতে জঙ্গল থেকে বেরিয়ে যায়। পরে এলাকাবাসী ভেতরে গিয়ে দেখতে পান, বনের মধ্যে এলোমেলোভাবে বিপুল পরিমাণ গজারিগাছ মজুত করে রাখা হয়েছে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোমেনুল কাদের বলেন, একটি পাচারকারী চক্র সংরক্ষিত বনাঞ্চলসহ বিভিন্ন স্থান থেকে শতবর্ষী গজারিগাছ কেটে বনের ভেতরে জড়ো করে রেখেছিল। স্থানীয় বাসিন্দারা সেগুলো জব্দ করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তিনি জানান, এত বড় ও পুরোনো গজারিগাছ সচরাচর দেখা যায় না।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গাছগুলো সংরক্ষিত বনাঞ্চলের নাকি জোত জমির, তা শনাক্তের কাজ চলছে। গাছগুলোর মূল্য নির্ধারণের জন্য কাজ চলমান রয়েছে।

ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২ মিনিট আগে
রাজশাহীর খড়খড়ি এলাকার ভালুকপুকুর আল ইহসান হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে র্যাব। তারা গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ব্যাগ নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। তার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
১৫ মিনিট আগে
নাটোরে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে আজ মঙ্গলবার ওই তিনজনকে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। শুনানির শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৩ মিনিট আগে
বদলে যাচ্ছে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। আজ মঙ্গলবার সিলেট সফরে এসে মিলনায়তন পরিদর্শন শেষে বিষয়টি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রয়াত এম সাইফুর রহমানের নামেই পুনরায় হচ্ছে এই অডিটরিয়ামের নাম।
৪১ মিনিট আগে