Ajker Patrika

গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় বাফার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে সারের সংকট সৃষ্টি করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে শ্রমিক দলের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ প্রিন্স, শ্রমিক নেতা হাফিস আসাদ লিখন, কাজী ইমনসহ অনেকে।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার দেওয়ায় তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অতি দ্রুত তাঁকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত