মা: আন্তন, বাবা যে খেলনাগুলো কিনে দিয়েছিল, তার সবগুলোই কি ভেঙেছ?
আন্তন: না মা। সবগুলো ভাঙতে পারিনি। হাতুড়িটা এখনো আস্ত আছে।
দুই.
ভোভা তার মাকে বলছে: আমি জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখি, তুমি সব গুছিয়ে রাখো। আমি জামাকাপড় নোংরা করি, তুমি ধুয়ে দাও। আমার খিদে লাগে, তুমি রান্না করে দাও। আমি না থাকলে তো তুমি কাজের অভাবে অলস হয়ে যেতে, মা!
তিন.
রাতে দাদিমা যাচ্ছিল রাস্তা দিয়ে। হঠাৎ পার্কের সামনে তার কানে এল ভয়-ধরানো কণ্ঠ:
‘দাঁড়াও!’
দাদিমা দাঁড়িয়ে গেল।
‘শুয়ে পড়ো।’
দাদিমা শুয়ে পড়ল।
‘হামাগুড়ি দাও।’
দাদিমা ভয়ে ভয়ে হামাগুড়ি দিতে শুরু করল।
ঠিক এ সময় দাদিমার কানের কাছে শোনা গেল ইভানের কণ্ঠ, ‘দাদিমা, তোমার কী হয়েছে? তুমি হামাগুড়ি দিচ্ছ কেন? আমি তো আমার কুকুরকে হামাগুড়ি দেওয়া শেখাচ্ছি!’

ছায়ানটের নিজস্ব মিলনায়তনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলক গান ‘আমাদের চেতনার সৈকতে’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে পরিবেশিত হয় গান ও কবিতা। এর আগে একুশের চেতনা নিয়ে বক্তব্য দেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।
৯ দিন আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরচিত কবিতাপাঠের আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করেছে বাংলা একাডেমি। একাডেমির নজরুল মঞ্চে স্বরচিত কবিতাপাঠের এই আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করা হয়।
৯ দিন আগে
আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫