যেকোনো আদিম বিষয়ে উৎসাবলির মতো এখানেও কিছু পরিসীমা অঙ্কন করে ফেলা যায়। তবে অতীতের দোয়াত নিয়ে অপেক্ষাকৃত কম চোয়ালের দম পদ্ধতি আমাদের গাড়ন প্রকার সম্পর্কে অবগত করে ফেলতে পারে। তাতে কেটে যায় বেলা–সহমৃতের আকার যেন যাপিত অলংকার–পৌঁছে দেয় ভোর।
রাত্রিদের দাম অনেক। অনুষঙ্গী ফয়সালা নিয়ে গান হতে পারে দীর্ঘকাল। তবে মাহাতের উশুল নিয়ে যখন ফর্দগুলো ভারী হতে শুরু করে, ঠিক তখন থেকে বিচ্ছিন্নাকারে হাজির হতে থাকে প্রতিপক্ষ। কিছুটা অলস হলেও সত্তাহারে নিজেদের উর্বর বলেই দাবি করা যায়। যাপিত বিপাক নিয়ে মুহূর্তেই অচল হয়ে পড়ে অসীমের যজ্ঞ। যাকে অপরিসীম ভেবে স্থির ভাবের কিছুটা চাষ করা গেলেও জালিয়াতির নাম ধরে পাশ কাটানো ভেটকি ছাড়া এই বাচ্যে নতুন কোনো তর্ক নেই।
আমাদের তো সঙ্গও নেই; মশগুল হয়ে পড়ে থাকা বিচিত্র নক্ষত্রের মতন আস্থা বলেও কিছু নেই। শর্টস সর্বেস্বা মনোভাবের মতো কেটে যায় পাঁচপোয়া সময়–এ কালে কিছুই হয় না; জয় তো অনেক দূর। পালাবদলের সুযোগ পায় কতিপয় মতবদলের আর শেষমেশ আদর পেয়ে বসতে গেলেই মৃত্যুচিন্তায় চলে আসে ভোর। তখন থেকে গড়িমসি চলে নিকটীয় নক্ষত্রদলের। পালাই পালাই মনোভাব অথচ আমাদের শিয়ালবাদীর ভজননামা খুলে গেলেই শেখা হয়ে যায় শেয়ালিমনের আয়রনিক হেঁয়ালিপনা।

ছায়ানটের নিজস্ব মিলনায়তনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলক গান ‘আমাদের চেতনার সৈকতে’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে পরিবেশিত হয় গান ও কবিতা। এর আগে একুশের চেতনা নিয়ে বক্তব্য দেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।
৯ দিন আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরচিত কবিতাপাঠের আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করেছে বাংলা একাডেমি। একাডেমির নজরুল মঞ্চে স্বরচিত কবিতাপাঠের এই আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করা হয়।
৯ দিন আগে
আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫