বরই ফুলের পাশে মখমল রোদ উঠেছিল কাল
আমি আকাশ দেখার লোভে খুলতে চেয়েছিলাম
বৈচিত্র্যের পুঁজি আর মানুষের তৈরি মানববাদ-
গাছের স্বত্ব নিয়ে বাড়াবাড়ি করেছিলাম ঢের
অথচ অনড় থেকেছিলাম পুঁজিবাদের পক্ষে!
ভেতরে পোড়া কাঠের আগুন নিয়ে ফুটেছিলে তুমি
ঠিকানা হারানো এক আশ্চর্য মৌসুম, শতাব্দীর
সমাধিতে যেমন ফুটে থাকে যজ্ঞের সিনীবালী!
মুমূর্ষু শরতের নামে আমিও দাখিল করেছি সুখ
জরাগ্রস্ত রাষ্ট্রের কিছু অভিমানী মানুষের যোগফল!
প্রাগ হেমন্তের নিটোল নাভি ছোঁয়া সকরুণ রোদে
আমিও উড়িয়েছিলাম পরিশিষ্টের দূরবিনাশী গান
অসংখ্য সেলফি উড়ে আসা হাওয়ার কলস্রোতে
নিভৃত কিছু পদ্মপুকুর আর আকাঙ্ক্ষার রক্তজবা!

ছায়ানটের নিজস্ব মিলনায়তনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলক গান ‘আমাদের চেতনার সৈকতে’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে পরিবেশিত হয় গান ও কবিতা। এর আগে একুশের চেতনা নিয়ে বক্তব্য দেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।
৯ দিন আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরচিত কবিতাপাঠের আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করেছে বাংলা একাডেমি। একাডেমির নজরুল মঞ্চে স্বরচিত কবিতাপাঠের এই আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করা হয়।
৯ দিন আগে
আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫