বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’-এর পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আনন্দ সম্মিলন। গত শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এই আনন্দ সম্মিলনের আয়োজন করে পত্রিকাটি।
শিল্পী প্রমীলা বিশ্বাসের রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ গবেষক সত্যজিৎ রায় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাশিল্পী আহমদ বশীর। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ‘এবং বই’ সম্পাদক ও প্রকাশক ফয়সাল আহমেদ।
আনন্দ সম্মিলনে বক্তব্য দেন— লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কবি সৈকত হাবীব, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, লেখক ও সাংবাদিক আমিন আল রশীদ, কথাশিল্পী সৈয়দ কামরুল হাসান, প্রকাশক হাসান তারেক, অনুবাদক ও প্রাবন্ধিক সুরজিৎ রায় মজুমদার, অনুবাদক ও প্রকাশক ষড়ৈশ্বর্য মুহম্মদ, কথাসাহিত্যিক রোখসানা কাজল, কবি ফারুক সুমন।
আরও বক্তব্য দেন— আরডিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, কবি জীবন তাপস তন্ময়, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, কবি ইমরান মাহফুজ, গল্পকার পলাশ মজুমদার, লেখক সঞ্জয় চৌধুরী, পরিবেশ ও নদীরক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, কবি আলমগীর হোসেন, কবি ও গল্পকার খালেদ চৌধুরী, লোক গবেষক আঁখি হক, সুলতানা রাজিয়া শান্তা।
‘এবং বই’–এর পথচলাকে শুভকামনা জানিয়ে অতিথিরা বলেন, এবং বই-এর নিয়মিত প্রকাশনা একটি কঠিন চ্যালেঞ্জ। বিজ্ঞাপনবিহীন এই পত্রিকাটিকে টিকিয়ে রাখতে হবে। এরই মধ্যে ‘এবং বই’ পাঠক সমাজে সমাদৃত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। সে লক্ষ্যে পত্রিকার মান বৃদ্ধিতে নজর দিতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রাবন্ধিক ও লেখক ড. কাজল রশীদ শাহীন, নদী অধিকার মঞ্চের সদস্যসচিব শমশের আলী, কথাশিল্পী সামস সাইদ, লেখক মাজহার জীবন, লেখক ও সাংবাদিক গাজী মনসুর আজীজ, প্রকাশক রহিম রানা, ব্যাংকার মোজাম্মেল হক হিমেল, আবদুল্লা আল কারিম জসি, ডাক্তার আবদুল্লা আল বাছির তানিম, নদী কর্মী ইসমাইল গাজী প্রমুখ।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকার ‘ক্রিয়েটিভ হাব’ তৈরির উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে এবারের বাজেটে। এই হাবে থাকবে মিলনায়তন, বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ছোট ক্যাফেটেরিয়া এবং বিশেষ সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা।
৪ দিন আগে
মঞ্চনাটকের উদীয়মান ও নবীন নির্দেশকদের জন্য সুযোগ এল নিজেকে আরেকটু ঝালাই করার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে নির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা...
৬ দিন আগে
বেলা ১২টায় শুরু হয় লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ সেমিনার। এতে ‘বাংলার ফেরদৌসী মনিরউদ্দীন ইউসুফ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. হালিম দাদ খান। আলোচনায় অংশ নেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন।
৮ দিন আগে
আজ ধর্মাদর্শকে বিকৃত করে অধর্মাচার যখন মাথা চাড়া দিয়ে উঠছে, সমাজমানস কলুষিত করে হিংসা বিদ্বেষ ও ঘৃণা সঞ্চার করছে এবং অপর ধর্ম, অপর বিশ্বাস ও অপর আচারকে সহিংসভাবে আঘাত হানছে তখন নজরুলের কাণ্ডারী হুঁশিয়ার আমাদের সতর্ক করে দিচ্ছে। এই গানের শতবর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা মুক্তির দিশা...
১০ দিন আগে