সমাজের অনাচার যত ভুল আছে,
অনিয়ম দেখা যায় দূরে আর কাছে।
কর্তা গিন্নি বাবু সাহেবের কাজে,
সংসারে যখনই বারোটা বাজে।
উজির আর মন্ত্রীরা, তারা করে কী?
গরিব উপোস করে, পাতে নেয় ঘি!
টেবিলের নিচে হয় আফিসের কাজ,
মানুষেরা অসহায় খুব দুখি আজ।
তোমার কলম ঠিক গর্জেই ওঠে,
হাসি আর ব্যঙ্গতে সবকিছু ফোটে।
ছন্দকথায় তুমি লিখে গেছ সবই,
জগতে অমর তুমি রইবেই কবি।
বাংলার আকাশে তো জেগে আছ তুমি,
সুকুমার রায়-পেয়ে ধন্য এ ভূমি।
গল্প কবিতা গানে যুগ যুগ ধরে,
অমর রইবে তুমি পৃথিবীর ঘরে।

ছায়ানটের নিজস্ব মিলনায়তনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলক গান ‘আমাদের চেতনার সৈকতে’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে পরিবেশিত হয় গান ও কবিতা। এর আগে একুশের চেতনা নিয়ে বক্তব্য দেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।
৯ দিন আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরচিত কবিতাপাঠের আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করেছে বাংলা একাডেমি। একাডেমির নজরুল মঞ্চে স্বরচিত কবিতাপাঠের এই আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করা হয়।
৯ দিন আগে
আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫