একদিন এক পাখি সুরেলা কণ্ঠে গান গাইছিল। হঠাৎ পাখিটি এক লম্বা জিরাফের সঙ্গে ধাক্কা লেগে নিচের নদীতে পড়ে যায়। ওই সময় একটা ছোট হাতি নদীর ধারে পানি খাচ্ছিল। পাখিটাকে দেখে হাতিটি ছুটে গেল সাহায্য করতে। হাতি তার শুঁড় দিয়ে পাখিটিকে পাড়ে তুলে নিয়ে এল। সুস্থ হওয়ার পর পাখিটি উড়তে উড়তে চলে গেল জিরাফটির কাছে। সামনের একটা গাছের ডালে বসে বলল, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? জিরাফটি বলল, আমি যে তোমাকে দেখিনি! আর এত উপরে ওড়ার কী দরকার ছিল তোমার? পাখিটি তখন খুব রেগে গিয়ে জিরাফটির মাথায় ঠোকর দিতে লাগল। জিরাফটির মাথায় ঠোকর দেওয়ার পর জিরাফ বললো, ‘এত যে ঠোকর দিলে, তোমার তো ঠোঁট ব্যথা হওয়ার কথা। এবার তুমি খাবার খাবে কীভাবে?’ পাখিটি খুব রেগে গেল কথাটি শুনে। বললো, তবে রে ব্যাটা! দেখাচ্ছি মজা! পাখি গান ধরলো:
‘জিরাফের লম্বা গলা, কানে দিব ডলা।
কান গেল ছিলে, চমকে গেল পিলে।’
গান শুনে রেগে গিয়ে জিরাফ পাখিকে জোরে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে পাখি ছিটকে পড়ল ডাল থেকে। অন্য গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ার সময় পাখির পা গেল ভেঙে। অন্য পাখিরা কিচিরমিচির করে ছুটে আসতে লাগল আহত পাখিকে উদ্ধার করতে। কিন্তু কেউ পাখিটিকে মাটি থেকে পাখির বাসায় বা কোনো ডালেই টেনে তুলতে পারছিল না। কয়েকটা পাখি কিচিমিচির ডাকতে ডাকতে ছুটে চলল বানরের দলকে ডেকে আনতে। এদিকে বানরের দল খাবারের খোঁজে কোথায় গেছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দলের বন্ধুকে আহত দেখে কয়েকটা বন্ধু পাখি ছুটতে ছুটতে পৌঁছে গেল জিরাফের কাছে। ঠোকর দিতে থাকল জিরাফের মাথায়। এদিক ওদিক মাথা সরাতে সরাতে হাঁটতে থাকল জিরাফ। এসে দাঁড়াল পাখিটি যেখানে পড়ে আছে সেখানে। পাখিকে দেখে খুবই কষ্ট হলো ওর, হলো মন খারাপ। লম্বা মাথাটা ঝুঁকিয়ে তুলে আনলো মুখে করে। তারপর রেখে এল পাখির বাসায়। তারপর প্রতিদিন দেখে আসতো অসুস্থ পাখিকে। একটু সুস্থ হলে মাথায় বসিয়ে নিয়ে বেড়াতে যেত জিরাফ। এভাবে ওরা বন্ধু হয়ে গেল। জিরাফ ওয়াদা করল দেখে শুনে পথ চলবে আর পাখি ওয়াদা করল আর কখনো কাউকে রাগানোর মতো গান গাইবে না।
তুনাজ্জিনা বিনতে মিজান (দুয়া)
ইউনিক পাবলিক স্কুল, বগুড়া
দ্বিতীয় শ্রেণি, প্রভাতি
বয়স-৮ বছর।

ছায়ানটের নিজস্ব মিলনায়তনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলক গান ‘আমাদের চেতনার সৈকতে’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে পরিবেশিত হয় গান ও কবিতা। এর আগে একুশের চেতনা নিয়ে বক্তব্য দেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।
৯ দিন আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরচিত কবিতাপাঠের আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করেছে বাংলা একাডেমি। একাডেমির নজরুল মঞ্চে স্বরচিত কবিতাপাঠের এই আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করা হয়।
৯ দিন আগে
আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫