
রবীন্দ্রজয়ন্তী উদ্যাপনের তৃতীয় দিনে আজ রোববার শিল্পকলা একাডেমিতে শুরু হলো ১৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী ‘রবির চিত্র, চিত্রের রবী’। চলবে ২৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিশ্বকবির ১৬৫ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান চলছে শিল্পকলায়। আগামীকাল নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে এ বছরের আয়োজনের ইতি ঘটবে।
জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চারুকলা বিভাগের আয়োজনে এই চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ যে বহুমুখী এবং বিচিত্র পথে চলাচল করেছেন, তাঁর প্রতিভার অন্যতম দিক এই চিত্রশিল্প বা চিত্রাঙ্কন। এই প্রদর্শনীতে চিত্রশিল্পী রবীন্দ্রনাথকে আরেক রূপে দেখা যাবে। সবাইকে এসে রবীন্দ্রনাথকে নিয়ে এই চিত্র প্রদর্শনী দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা চিত্রকর্মের প্রতিলিপি এবং কবিগুরুকে নিয়ে বিভিন্ন সময় দেশের স্বনামধন্য চারুশিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এ প্রদর্শনী শুরু হয়েছে।
এ ছাড়া তৃতীয় দিনের আয়োজনে আজ বিকেলে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। এরপরে ছিল তামান্না রহমানের পরিচালনায় নৃত্য। দ্বৈত-নৃত্য পরিবেশন করেন মারিয়া ফারিহ উপমা ও প্রান্তিক দেব। সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীবৃন্দ পরিবেশন করেন সমবেত সংগীত ‘গানের ঝর্ণাতলায়’ শিরোনামে। অনিক বোস-এর পরিচালনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়’। একক সংগীত পরিবেশন করেন শিল্পী জিনাত ফেরদৌস ছবি এবং শিল্পী মোস্তাফিজুর রহমান তুর্য।
কবির ‘হারিয়ে যাওয়া’ কবিতাটি আবৃত্তি করেন মাহিনুর মুমু। এরপরে সমবেত নৃত্য পরিবেশিত হয় লিমন নাজিবের পরিচালনায়। সংগীত পরিবেশন করেন শিল্পী আজিজুর রহমান তুহিন এবং অনন্যা আচার্য্য। কবিগুরুর ‘উদ্বোধন’ কবিতা আবৃত্তি করেন ফারজানা অ্যালি। সংগীত পরিবেশন করেন শিল্পী বিথী পাণ্ডে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষে বেনজির সালামের পরিচালনায় কোরিওগ্রাফি পরিবেশিত হয়।
উল্লেখ্য, আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী আয়োজনে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে কবিগুরুর নাটক ‘অচলায়তন’। যেটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকার ‘ক্রিয়েটিভ হাব’ তৈরির উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে এবারের বাজেটে। এই হাবে থাকবে মিলনায়তন, বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ছোট ক্যাফেটেরিয়া এবং বিশেষ সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা।
৩ দিন আগে
মঞ্চনাটকের উদীয়মান ও নবীন নির্দেশকদের জন্য সুযোগ এল নিজেকে আরেকটু ঝালাই করার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে নির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা...
৬ দিন আগে
বেলা ১২টায় শুরু হয় লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ সেমিনার। এতে ‘বাংলার ফেরদৌসী মনিরউদ্দীন ইউসুফ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. হালিম দাদ খান। আলোচনায় অংশ নেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন।
৮ দিন আগে
আজ ধর্মাদর্শকে বিকৃত করে অধর্মাচার যখন মাথা চাড়া দিয়ে উঠছে, সমাজমানস কলুষিত করে হিংসা বিদ্বেষ ও ঘৃণা সঞ্চার করছে এবং অপর ধর্ম, অপর বিশ্বাস ও অপর আচারকে সহিংসভাবে আঘাত হানছে তখন নজরুলের কাণ্ডারী হুঁশিয়ার আমাদের সতর্ক করে দিচ্ছে। এই গানের শতবর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা মুক্তির দিশা...
১০ দিন আগে