উপমহাদেশে নৃত্যাচার্য হিসেবে খ্যাতি পেয়েছিলেন বুলবুল চৌধুরী। নৃত্যে তিনি স্বশিক্ষিত ছিলেন। তিনি একাধারে ছিলেন চিত্রশিল্পী, কবি, সাহিত্যিক ও নাট্যশিল্পী। তাঁর আসল নাম ছিল রশীদ আহম্মেদ চৌধুরী আর ডাকনাম টুনু। তিনি অজয়কুমার ছদ্মনামে কবিতা লিখতেন।
বুলবুলের জন্ম ১৯১৯ সালের ১ জানুয়ারি। তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চুনতি গ্রামে। পাঁচ বছর বয়সে গৃহশিক্ষকের কাছে আরবি-ফারসি শেখেন। পরে হাওড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৩৪ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। তিনি ১৯৩৬ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ, ১৯৩৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে ব্যাচেলর অব আর্টস এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা শিল্প বিভাগে মাস্টার্স করেন।
ছাত্রাবস্থায়ই তিনি নিজেকে নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেন। বুলবুল চৌধুরীর আগে বাঙালি মুসলমান সমাজে নাচের চর্চা ছিল না বললেই চলে। নৃত্যকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ।
বুলবুল চৌধুরী অভিনয়শিল্পী ও পরিচালক হিসেবে আবির্ভূত হন ইবসেনের ছায়া অবলম্বনে রচিত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম নাটক ‘চোরাবালি’তে। এ ছাড়া ‘নীলদর্পণ’ নাটকেও তিনি অভিনয় করেন। তাঁর সহশিল্পী ছিলেন শোভা সেন, মৃণাল সেন, তাপস সেন, ঋত্বিক কুমার ঘটক প্রমুখ।
১৯৫৩ সালের ২৭ এপ্রিল তাঁর জীবনের অবিস্মরণীয় দিন। এই দিনে প্রথম তাঁর দল ‘ইউরোপিয়ান প্রিমিয়ার’ নামে ইউরোপের রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে। পরদিন সেখানকার প্রধান পত্রিকাগুলো ভূয়সী প্রশংসা করে সংবাদ ছাপে। তিনি মাত্র ২০ বছরের নৃত্যজীবনে প্রায় ৭০টি নৃত্যনাট্য রচনা এবং সফলভাবে সেসব পরিবেশন করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তিনি ‘প্রাচী’ নামে একটি উপন্যাসও রচনা করেন। এ ছাড়া তিনি লিখেছেন ছোটগল্পও।
মাত্র ৩৫ বছর বয়সে ১৯৫৪ সালের ১৭ মে কলকাতায় এই মহান নৃত্যশিল্পীর মৃত্যু হয়। ঢাকার বুলবুল ললিতকলা একাডেমি কিন্তু তাঁরই নামে। স্বামীর মৃত্যুর পর নৃত্যশিল্পী ও অভিনেত্রী স্ত্রী বেগম আফরোজা বুলবুল সেটিকে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) নামে।

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৩ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৪ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৫ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১০ দিন আগে