‘দ্য হোমকামিং’ নাটকের প্রথম লাইন হলো ‘কাঁচিগুলো নিয়ে তুমি আলোর মধ্যে ছায়ার মতোকী করলে?’
‘ওল্ড টাইমস’-এর প্রথম লাইনটি একটি শব্দের ‘অন্ধকার।’
এই দুটি ক্ষেত্রেই এর বেশি কোনো তথ্যের নির্মাণ আমার কাছে নেই। প্রথমটির ক্ষেত্রে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, কোনো একজন একজোড়া কাঁচি খুঁজছে। সেগুলো সম্পর্কে জানতে চাইছে এবং সন্দেহ করছে যে অন্য একজন তা চুরি করেছে। তবে কোনোভাবে আমি জানতাম যে যাকে প্রশ্নটা করা হচ্ছে, তার কাঁচি নিয়ে কোনো মাথাব্যথা নেই অথবা প্রশ্নটা নিয়েও নয়।
‘অন্ধকার’ শব্দটির মাধ্যমে আমি কারও বর্ণনা দিতে চেয়েছিলাম, কোনো নারীর চুলের। এটা একটা প্রশ্নের উত্তর। এই দুটি ক্ষেত্রেই আমি বাধ্য হয়েছিলাম বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে। চোখের সামনে ঘটেছিল সব, খুবই ধীরে এবং আবছাভাবে, আলোর মধ্যে ছায়ার মতো।
সব সময়ই নাটকের চরিত্রগুলোর ‘এ’, ‘বি’, ‘সি’ নাম দিয়ে শুরু করি আমি। ‘দ্য হোমকামিং’ নাটকে শুরুতেই আমি দেখতে পাই একজন পুরুষ সাধারণ একটি ঘরে ঢুকে এ প্রশ্নটি করছে অপেক্ষাকৃত অল্পবয়স্ক একজন ছেলেকে। যে কিনা একটি বিচ্ছিরি সোফায় বসে ঘোড়দৌড়ের কাগজ পড়ছে। আমার সন্দেহ হয়, ‘এ’ হলো বাবা এবং ‘বি’ তার ছেলে। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। একটু পরেই সেটা প্রমাণ হয়ে যায়, যখন ‘বি’ (পরে যার নাম হয় লেনি) ‘এ’কে (পরে যার নাম হয় ম্যাক্স) বলে, ‘বাবা, কিছু মনে কোরো না, আলোচনার বিষয়টা বদলাতে পারি? একটা কথা জিজ্ঞেস করতে চাই। এর আগে রাতে যে ডিনারটা খেলাম, তার নাম কী? কী বলো সেটাকে তুমি?’ ‘কেন, তুমি একটা কুকুর কিনছ না? তুমি কুকুরদের রাঁধুনি আসলে! সত্যি বলছি। ভাবো যে তুমি অনেকগুলো কুকুরের জন্য রাঁধছ।’ ফলে ‘বি’ যখন ‘এ’কে বাবা ডাকছে, আমার মনে করে নেওয়ার সংগত কারণ রয়েছে, এরা বাপ-ছেলে। এ অবশ্যই একজন রাঁধুনি এবং যার রান্নার উচ্চ প্রশংসা হয় না! তার মানে কি মা নেই এখানে? জানি না।
ব্রিটিশ নাট্যকার, পরিচালক ও অভিনেতা হ্যারল্ড পিন্টার ২০০৫ সালে নোবেল পুরস্কার পান।

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৪ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৫ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৬ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১১ দিন আগে