দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের মীর্জার মাঠে অবস্থিত প্রায় ২৬০ বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শন আওকরা মসজিদটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলা ১১৭২ সনে (১৭৬৬ সালে) মীর্জা লাল বেগ চিকন ইটে নির্মাণ করেছিলেন এই মসজিদ। নকশা করা অনন্য স্থাপত্যশৈলীর এই মসজিদটির দেয়ালে এখন বড় বড় ফাটল দেখা দিয়েছে। ২০১৮ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা ঝোপঝাড় পরিষ্কার করে নামাজ আদায়ের ব্যবস্থা করলেও ঝুঁকি রয়েই গেছে। কথিত আছে, একসময় মসজিদের ভেতরে কথা বললে প্রতিধ্বনি হতো, তাই নাম হয় ‘আওকরা’ মসজিদ। স্থানীয়দের দাবি, সংস্কার করা হলে শুধু ধর্মীয় স্থানই নয়, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে এটি পর্যটক আকর্ষণেও পরিণত হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, দ্রুত সংস্কারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে ।
তথ্য ও ছবি: এস এম রকি, দিনাজপুর (খানসামা)

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৩ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৪ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৫ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১০ দিন আগে