একাত্তরের ১৮ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা মেজর নাজমুল হককে নওগাঁয় ৭ ইপিআর উইংয়ের অধিনায়ক করে পাঠানো হয়। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যা শুরু হলে পরদিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে নওগাঁ মহকুমাকে শত্রুমুক্ত স্বাধীন বাংলার অংশ হিসেবে ঘোষণা করেন তিনি। পরে স্বেচ্ছাসেবক যুবকদের নিয়ে ইপিআর মুজাহিদ বাহিনী গঠন করেন এবং অধিনায়ক হিসেবে শত্রুমুক্ত করেন গোটা বগুড়া জেলা।
এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত ৭ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন নাজমুল হক। এই সেক্টরের গেরিলা যুদ্ধগুলো পরিচালনার পাশাপাশি মুক্তিবাহিনীকে প্রশিক্ষণও দিতেন তিনি। যাঁদের প্রশিক্ষণ দিতেন তাঁরা আগে থেকে প্রথাগত সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তাঁর অধীনে এই সেক্টরেই যুদ্ধ করেন।
২৭ সেপ্টেম্বর মেজর নাজমুল হক মিত্র বাহিনীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে ভারতের শিলিগুড়ি ক্যান্টনমেন্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। বিজয়টা আর দেখা হলো না এই ৩৩ বছর বয়সী যুবকের।
ছবি: সংগৃহীত

কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে টরন্টোয় এক মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার টরন্টোর ‘ঢাকা কিচেন’ রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশ
৪ দিন আগে
মুক্তিবাহিনী গড়ে ওঠার প্রথম স্ফুরণটি কিন্তু ঠিক পরিকল্পনা করে হয়নি। ২৫ মার্চ রাতে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের নিরীহ মানুষের ওপর পাকিস্তানি সেনারা যখন হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে, তখন তাৎক্ষণিকভাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর ও পুলিশ বাহিনীর বাঙালি সদস্যরা আত্মরক্ষার জন্য রুখে দাঁড়ান।
৭ দিন আগে
আবু তাহের মোহাম্মদ হায়দার, যিনি এ টি এম হায়দার নামেই পরিচিত, তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ২ নম্বর সেক্টরে প্রথমে সহ-অধিনায়ক এবং পরে সেক্টর কমান্ডার ছিলেন। একজন গেরিলা কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।
৮ দিন আগে
একাত্তরের জানুয়ারিতে ছুটি নিয়ে করাচি থেকে ঢাকায় এসেছিলেন পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ২৫ মার্চের কালরাতে তিনি ছিলেন নরসিংদীর পৈতৃক বাড়িতে। সে রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক গণহত্যা দেখে তিনি সিদ্ধান্ত নেন দেশের জন্য কিছু করার।
১৫ দিন আগে