ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইলোরা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম শিলাখোদিত গুহার সমষ্টি। ইউনেসকো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এখানে ১০০টির বেশি গুহা চরনন্দ্রী পাহাড়ের ভেতর থেকে খনন করে উদ্ধার করা হয়েছে। তবে মাত্র ৩৪টি উন্মুক্ত আছে দর্শনার্থীদের জন্য। গুহাগুলোতে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের মন্দির পাওয়া গেছে। পঞ্চম থেকে দশম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছে এগুলো; রাষ্ট্রকূট রাজবংশের আমলে। প্রতিটি মন্দিরে খ্রিষ্টীয় প্রথম সহস্রাব্দে প্রচলিত দেবদেবী ও পৌরাণিক কাহিনি পাথরের গায়ে খোদাই করা হয়েছে। পাশাপাশি নির্মিত বিভিন্ন ধর্মের এই স্থাপনাগুলো ভারতের সেই সময়ের ধর্মীয় সম্প্রীতির বার্তা বহন করে। ভাস্কর্য ছাড়াও কিছু গুহায় প্রাচীন চিত্রকলা পাওয়া যায়, যেখানে ধর্মীয় কাহিনি অঙ্কিত হয়েছে। এখানকার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হচ্ছে কৈলাস মন্দির, যা একটিমাত্র পাথর কেটে তৈরি এবং বিশ্বের বৃহত্তম মনোলিথিক স্থাপত্যগুলোর একটি।
ছবি: কৃষা, উইকিপিডিয়া

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৩ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৪ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৫ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১০ দিন আগে