
বিশ্বসংগীতের মঞ্চে এমন কিছু মুহূর্ত থাকে, যা শুধু বিনোদন নয়—একটি সময়, একটি শহর, এমনকি একটি সমাজের আবেগকে এক সুতোয় গেঁথে দেয়। গত শনিবার (২ মে) রাতে পপ গায়িকা শাকিরা ঠিক তেমনই এক ইতিহাস গড়লেন ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা সৈকতে।
ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে আয়োজিত ওই ফ্রি কনসার্টে শহর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী প্রায় ২০ লাখ মানুষ জড়ো হয়েছিলেন! একটি উন্মুক্ত সমুদ্রতীর যেন রূপ নিয়েছিল সংগীতের সমুদ্রে। রাত ১১টার দিকে শুরু হওয়া এই শো নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে হলেও দর্শকদের উচ্ছ্বাসে একটুও ভাটা ছিল না। আকাশে উড়ন্ত ড্রোনে ভেসে উঠেছিল—‘আমি তোমাকে ভালোবাসি ব্রাজিল’ লেখাটি। আর নিচে লাখো মানুষের ঢেউ।
এই কনসার্ট ছিল শাকিরার ‘লাস মুহেরেস ইয়া নো লিয়োরান’ বা ‘নারীরা আর কাঁদে না’ শিরোনামে একটি ওয়ার্ল্ড ট্যুরের অংশ। একই নামে ২০২৪ সালে তাঁর একটি অ্যালবাম রিলিজ পেয়েছিল।
স্প্যানিশ ম্যাগাজিন ‘হোলা’ জানিয়েছে, মঞ্চে উঠে শাকিরা স্মৃতিকাতর হয়ে ওঠেন। তিনি বলেন, ‘আমি যখন ১৮ বছর বয়সে এখানে প্রথম এসেছিলাম, স্বপ্ন দেখতাম তোমাদের সামনে গান গাওয়ার। আর আজ দেখো—জীবন সত্যিই জাদুময়।’
তাঁর কণ্ঠে একে একে ভেসে ওঠে জনপ্রিয় গান—হিপস ডোন্ট লাই, লা টর্চারা এবং লা বাইসাইক্লিটা। সবশেষে ছিল তাঁর ‘বিজেডআরপি মিউজিক সেশনস ৫৩ / ৬৬ ’। এটি মূলত তাঁর ব্যক্তিগত ভাঙনের পর তৈরি হওয়া এক শক্তির গান, যা তাঁর জীবনের নতুন অধ্যায়ের প্রতীক।
তবে এই রাতের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত ছিল তাঁর একটি বাক্য। ২০ লাখ ভক্তের সামনে তিনি উচ্চারণ করেন—‘আমরা নারীরা যখন পড়ে যাই, আরেকটু জ্ঞানী হয়ে আমরা উঠে দাঁড়াই।’
শাকিরার সঙ্গে ব্রাজিলের সম্পর্ক বহু দিনের। ৯০-এর দশক থেকেই তাঁর গান এখানে জনপ্রিয়তা পায়, আর সেই সেতুবন্ধন সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। শহরের মেয়র এডুয়ার্ডো ক্যাভালিয়ারে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিরার কনসার্টকে ঐতিহাসিক উল্লেখ করে লেখেন, ‘নেকড়ে নারী রিওতে ইতিহাস গড়েছে’। তিনি এই আয়োজনকে শুধু বিনোদন নয়, অর্থনীতিরও শক্তিশালী চালিকা হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘আমাদের জন্য উৎসব একটি গুরুত্বপূর্ণতর বিষয়—কারণ এটি কাজ সৃষ্টি করে, আয় বাড়ায়, শহরের পরিচয় গড়ে।’
গবেষণা বলছে, এই এক রাতের কনসার্ট থেকেই শহরের অর্থনীতিতে যোগ হতে পারে প্রায় ৭৭৭ মিলিয়ন রিয়াল। হোটেল, রেস্তোরাঁ, খুচরা ব্যবসা—সবখানেই এর প্রভাব পড়বে।
শাকিরার এই কনসার্ট যেন একসঙ্গে শিল্প, অর্থনীতি, স্মৃতি ও নারীর অদম্য শক্তির এক উজ্জ্বল উদ্যাপন।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে