সম্প্রতি সাজেদা ফাউন্ডেশন রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সুদিন সত্তা ২.০’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করে। এতে তুলে ধরা হয় রাজধানীর বেরাইদ অঞ্চলের অধিবাসী দলিত সম্প্রদায়ের কারুকলা ও হস্তশিল্প।
অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল বেরাইদ ঋষিপাড়ার বাসিন্দাদের অংশগ্রহণে ফ্যাশন শো। শোতে ব্যবহার করা বাহারি পোশাকগুলো ছিল সংশ্লিষ্ট জনগোষ্ঠীর দক্ষ কারিগরদের নিজ হাতে নকশা ও তৈরি করা। শো শেষে আয়োজনের পণ্যগুলো নিলামে বিক্রি করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন ফারুক সোবহান বলেন, সুদিন সত্তা ২.০ কেবল একটি সাধারণ অনুষ্ঠান নয়। এটি সবার জন্য কল্যাণকর ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এক সার্থক মিলনমেলা।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির জানান, ‘সুদিন’ কর্মসূচিটি মূলত পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে।
সাজেদা ফাউন্ডেশনের সুদিন কর্মসূচির মাধ্যমে যাঁদের জীবন ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বেরাইদ ঋষিপাড়ার মলি রানী দাশ। প্রকল্পটির কার্যক্রম ও উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে মলি বলেন, ‘একটা সময় দৈনন্দিন জীবনযাপন চালিয়ে নেওয়াও আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কিন্তু হস্তশিল্পের এই দক্ষতা অর্জন এখন থেকে আমার পরিবারের ভরণপোষণের আরও উন্নত সম্ভাবনা তৈরি করবে বলে আত্মবিশ্বাসী।’

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
২ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে