
আন্তর্জাতিক নারী দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ধানমন্ডির জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী ‘জয়িতা ঈদ মেলা-২০২৬’। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ১৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
দেশীয় পণ্যের সমাহারে মুখর হয়ে উঠেছে পুরো মেলার পরিবেশ। এবারের মেলায় অংশ নিচ্ছেন প্রান্তিক ও শহুরে মিশেলের তরুণ ও নারী উদ্যোক্তারা। ঐতিহ্যবাহী পণ্য, পোশাক, গয়না, হস্তশিল্প, পরিবেশবান্ধব পণ্যসহ নানা ধরনের সৃজনশীল পণ্য-সামগ্রী দর্শনার্থীদের আকর্ষণ করছে।
জয়িতা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই মেলার বিশেষ দিক হলো শুধুমাত্র নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এ উদ্যোগের মাধ্যমে তাঁদের প্রতিভা তুলে ধরা এবং সমাজে ইতিবাচক অন্তর্ভুক্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেশীয় উদ্যোক্তারা এখানে নিজেদের কাজ সরাসরি মানুষের সামনে তুলে ধরতে পারছেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতেও ভূমিকা রাখছে।
জয়িতা ফাউন্ডেশনের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা নতুন অনুপ্রেরণা পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে তাদের পরিধি আরও বিস্তৃত হবে।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
২ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে