ক্যালকুলাস, মহাকর্ষ, আলোকবিদ্যা, স্থিতি ও গতিবিদ্যাসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক ও যুগান্তকারী অবদান রয়েছে স্যার আইজ্যাক নিউটনের। নিউটনের জন্ম ১৬৪৩ সালের ৪ জানুয়ারি। মৃত্যু ১৭২৭ সালের ৩১ মার্চ। তাঁর জীবনের এমন কিছু চমকপ্রদ বিষয় আছে যা আপনাকে অবাক করবে!
জন্ম হয়েছিল অপরিণত, বাঁচার আশাই ছিল না
নিউটনের জন্মের কয়েক মাস আগেই তাঁর বাবা মারা যান। মায়ের পেটে পরিণত শিশু হয়ে ওঠার আগেই নিউটনের জন্ম হয়। নবজাতক এতটাই ছোট ছিল যে বেঁচে থাকা নিয়ে ছিল সংশয়। ছোট একটি মগের ভেতরে অনায়াসে ভরা যেত!
মাথায় আপেল পড়ার ঘটনা সত্য নয়
মাথায় আপেল পড়ার ঘটনা থেকে নিউটন তৎক্ষণাৎ তাঁর বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন—এ গল্প সত্য নয়! বলা হয় এই ঘটনা তাঁকে মহাকর্ষ সূত্র বিকাশে সাহায্য করে। আপেল পড়ার ঘটনা নিয়ে ইতিহাসবিদেরা বলেন, নিউটন কখনোই দাবি করেননি আপেল তাঁর মাথায় আঘাত করেছিল। স্টিফেন হকিং তাঁর ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইতেও বিষয়টি উল্লেখ করেছেন। হকিং বলছেন, ওই আপেল গাছের নিচে নিয়মিত বসতেন নিউটন। মাথায় আপেল পড়ার কারণে সূত্র পাননি বরং তিনি মহাকর্ষের ধারণা নিয়েই ভাবছিলেন।
নিজের প্রতিকৃতি আঁকতে ভালোবাসতেন নিউটন
জীবদ্দশায় নিউটন এক ডজনেরও বেশি নিজের প্রতিকৃতি এঁকেছেন। বিশেষ করে জীবনের শেষ দিকে এসে আঁকাআঁকি বেশি করেছেন।
রসায়নেও আগ্রহ ছিল নিউটনের
পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং গণিতে মৌলিক অবদানের জন্য নিউটনকে স্মরণ করা হয়। কিন্তু নিউটনের ব্যক্তিগত চিঠি ও নোটবুক ঘেঁটে জানা যায় রসায়নেও বেশ আগ্রহ ছিল তাঁর।
রাজনীতিতেও বিচরণ ছিল নিউটনের
ইংলিশ পার্লামেন্টে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন নিউটন।
মহামারিতেই সব বৈপ্লবিক কাজ করেছিলেন নিউটন
১৬৬৫ সালে লন্ডনেও হানা দেয় প্লেগ মহামারি। নিউটন তখন ক্যামব্রিজের ছাত্র। বয়স ২০-এর কোঠায়। সাম্প্রতিককালের কোভিড মহামারির মতো সে কালেও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছিল। ক্যামব্রিজের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিউটনের বাড়ি ছিল ক্যামব্রিজ থেকে ৬০ মাইল দূরে। সেখানে এক বছরের বেশি সময় একলা ঘরে বন্দী ছিলেন। নিউটনের এই সময়টাকেই বলা হয় ‘আশ্চর্য বছর’। ঘরবন্দী সময়ে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই নিউটন ক্যালকুলাস, আলোকবিদ্যা এবং মহাকর্ষের ধারণা লিপিবদ্ধ করেন।
সূত্র: মেন্টাল ফ্লস, বায়োগ্রাফি ডট কম ও উইকিপিডিয়া

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৮ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে