
বিশালাকায় কুমড়া দিয়ে নৌকা বানানো নতুন কিছু নয়। এই নৌকায় চেপে নদী বা খালে ভ্রমণ বেশ পছন্দ রোমাঞ্চপ্রেমীদের। তবে যুক্তরাষ্ট্রের অরিগনের এক ব্যক্তি যে কাণ্ড করেছেন তা পিলে চমকে দেবে। এক-দুই মাইল নয়, এই কুমড়ার নৌকায় চেপে ৪৫ দশমিক ৬৭ মাইল পেরিয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।
গ্যারি ক্রিস্টেনসেন নামের এই ব্যক্তি প্রথমে ১ হাজার ২৩৪ পাউন্ড ওজনের বিশাল মিষ্টি কুমড়ায় গর্ত করে নদীতে ভাসানোর উপযোগী করেন। তারপর ওয়াশিংটনের একটি নদী ধরে এই কুমড়ানৌকায় চেপে দাঁড় টেনে ৪৫ দশমিক ৬৭ মাইল পেরিয়ে গিনেস বুকে নিজের নাম তোলেন।
হ্যাপি ভ্যালি এলাকার বাসিন্দা গ্যারি ক্রিস্টেনসেন ২০১১ সাল থেকে বিশাল আকারের মিষ্টি কুমড়া উৎপাদন করে আসছেন। ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা বা উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২০১৩ সাল থেকে নিজের জমিতে উৎপাদিত বিশালাকায় কুমড়াকে নৌকায় রূপান্তর করা শুরু করেন। গত চার বছরের প্রতিযোগিতার শিরোপাজয়ীও তিনি।
এবার পাংকি লোফস্টার নামে পরিচয় করিয়ে দেওয়া বিশাল মিষ্টি কুমড়ায় গর্ত করে নৌকা তৈরি করেন। উদ্দেশ্য এমন নৌকায় চেপে দাঁড় টেনে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়া।
১২ ও ১৩ অক্টোবর কলাম্বিয়া নদীর ভাটিতে তাঁর এই ভ্রমণে সময় লাগে ২৬ ঘণ্টার বেশি। আর এতেই ভেঙে যায় আগের রেকর্ডটি, যেখান ৩৯ মাইল দূরত্ব অতিক্রম করেছিলেন প্রতিযোগী।

ক্রিস্টেনসনের নিরাপত্তা নিশ্চিতের জন্য কায়াকে চেপে কয়েকজন অনুসরণ করছিলেন তাঁকে। অনুসরণকারীর তালিকায় ছিল একটি বোটও। তার মনে এই নয় যে গোটা ভ্রমণটা একেবারেই ঝামেলামুক্ত ছিল।
ক্রিস্টেনসেন জানান, তাঁর ভ্রমণে বাগড়া দেয় বাতাস এবং বিশাল সব ঢেউ।
‘ভ্রমণের চার-পাঁচ মাইল এলাকায় বাতাসের বেগ ছিল ৩০-৩৫ মাইল।’ অরিগন পাবলিক ব্রডকাস্টিংকে তিনি বলেন, ‘বোনেভিল বাঁধ এলাকা থেকে যাত্রা শুরু করি। কখনো কখনো প্রবল ঢেউ কুমড়ার ওপরে উঠে যাচ্ছিল। পানিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিলাম আমি।’
তাঁর ভ্রমণটি রেকর্ড করার জন্য ব্রুমস্টিকে আটকানো একটি ক্যামেরা ব্যবহার করছিলেন। কুমড়ার নৌকার একপাশে আটকানো ছিল প্রিন্ট করা দুটি শব্দ। সেটা ছিল কৌতূহলী লোকদের সবচেয়ে সাধারণ প্রশ্নের উত্তর , ‘এটা সত্যি।’

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৮ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে