কলার বক্রতার ধরন কিন্তু অনন্য। পৃথিবীতে প্রায় সব প্রজাতির কলাই বাঁকা। কেন এমন? এর ব্যাখ্যায় বিভিন্ন জনের মজার মজার তত্ত্ব আছে। কেউ বলেন, বাঁদর ঝুলতে যাতে সুবিধা হয় তাই বাঁকা। কৃষকেরা বলেন, কারণ এরা মহাবিশ্বের অন্য প্রান্তটাও দেখা চায়! কেউ বলেন, হতাশায়! এগুলো শুধুই মজা করে বলা। আমরা দেখতে চাই, কলার এভাবে বেঁকে যাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা।
বিজ্ঞানীরা বলেন, কলার এই অনন্য বক্রতার পেছনে রয়েছে মহাকর্ষ! যেটিকে বলে, ঋণাত্মক জিও-ট্রপিক সক্ষমতা। অর্থাৎ মহাকর্ষের বিপরীতে ঊর্ধ্বমুখী বৃদ্ধি প্রবণতা।
বিস্তারিত ব্যাখ্যাটি হতে পারে এমন—
কলার জীবন শুরু হয় খুব সোজা অবয়ব দিয়ে। গাছের মাথা থেকে বের হয় মোচা (কেউ বলে থোড়)। ধীরে ধীরে ব্র্যাক্টগুলো উন্মুক্ত হয়ে খুলে পড়ে যায় (ব্র্যাক্ট হলো বেগুনি রঙের বড় পাতার মতো ঢাকনা। এটির মাধ্যমেই কলার ছড়িগুলো শুরুতে ঢাকা থাকে)। বেগুনি ঢাকনাটি খসে পড়ার পর কচি কলাগুলো ছড়িয়ে পড়তে শুরু করে। বড় হতে হতে কলা বাঁকা হয়ে ওপরের দিকে উঠতে থাকে।
এর কারণ হলো কলার ঋণাত্মক জিও-ট্রপিক। এর মানে হলো—কাঁচা সবুজ কলা সূর্যের আলোর দিকে মুখ করে বড় হতে গিয়ে সোজা ঊর্ধ্বমুখী হতে চায়। কিন্তু মহাকর্ষ বল তাকে বিপরীত দিকে টানে। এই দুই বলের দ্বন্দ্বে কলা ক্রমেই বিশেষ বক্র আকার ধারণ করে। মহাকর্ষ বল কাজ না করলে কলা অনেক বেশি বাঁকা হওয়ার কথা।
কাঁদি (কেউ বলে ঘাউর বা কাইন) বেশ বড় এবং প্রায় সোজা নিচের দিকে ঝুলে থাকে। ফলে কলাগুলো সাধারণত কাঁদির চারপাশে সমানভাবে বেঁকে যায়।
ঠিক একই কারণে ঝিঙে, ধুন্দুল, চিচিঙ্গা, মাচায় বড় করলা, বড় লম্বা বেগুন, লম্বা মরিচ, শসা বড় হতে হতে বেঁকে যায়। তবে শসার ত্বক বেশ পাতলা এবং জলীয় অংশ বেশি থাকায় ততটা বাঁকে না। আর ছায়ার মধ্যে থাকলে সেই ফল বেঁকে যাওয়ার সম্ভাবনা কম।
তবে চাঁপা, সাগর বা সবরি কলার মতো ছোট আকারের কলা (লেডি ফিঙ্গার ব্যানানা বলে) গাছ বরাবর সোজা হয়। কাঁদির ওপরের দিকের কলাগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায়। তবে নিচের দিকের কলাগুলো চারপাশে কিছুটা মোচড় খায়। যদিও ফলগুলোর আকৃতিতে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৬ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে