
ঝুলন্ত কোনো দড়ির ওপর দিয়ে হাঁটাটা এমনিতেই বেশ কঠিন ব্যাপার। তার ওপর আবার যদি এ সময় ছুরি ছোড়াছুড়ি করে ভারসাম্য রক্ষা করতে হয়, তবে? এ কাজটাই দক্ষতার সঙ্গে করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডগার ইয়াদকেভিচ।
দড়ির ওপরের এই খেলার নাম স্টকলাইন। এটা এমন এক খেলা, যেখানে দড়িটা মাটির ওপরে ঝোলানো থাকে এবং এর দুই প্রান্ত দুটি পয়েন্ট বা জায়গায় বাঁধা থাকে। তবে এডগার ইয়াদকোভিচের জন্য এই রেকর্ড গড়া মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। ক্যালিফোর্নিয়ার পওয়ের এই বাসিন্দা একজন পেশাদার স্টকলাইনার। স্টকলাইন ধরে তিনটি ছুরি লোফালুফি করে ভারসাম্য রক্ষা করে ১০.৪৭ মিটার বা ৩৪ ফুট ৪ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন বলে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২১ নভেম্বর তাঁর এই রেকর্ড গড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে।
ব্যক্তিগতভাবে একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তির সঙ্গে পরিচয় আছে এডগারের। এটা তাঁকে একটি রেকর্ড ভাঙার চেষ্টা করতে উৎসাহী করে।
‘যে দিনটি রেকর্ডের চেষ্টা করি আমি, সেটি ছিল ওয়ার্ল্ড সার্কাস ডে। দিনটি উপলক্ষে ক্যালিফোর্নিয়ার করোনাডোয় বেশ কিছু সার্কাস-শিল্পী জড়ো হয়েছিল।’ বলেন এডগার, ‘প্রত্যেকেই স্বাভাবিকের চেয়ে কিছু বেশি কসরত দেখানোর চেষ্টা করছিল এবং উদ্যাপন করছিল। আমি এমন একটি কিছু করার কথা ভাবলাম, যেটা আমার বন্ধুদের উৎসাহ দেওয়ার পাশাপাশি আমার শিক্ষার্থীদেরও সার্কাসের বিষয়ে আগ্রহ বাড়াবে।’
এডগার জানান, ১২ বছর ধরে এভাবে দড়ির ওপর হেঁটে যাওয়া এবং জাগলিং বা বিভিন্ন জিনিস ছুড়ে ভারসাম্য রক্ষার খেলা দেখিয়ে যাচ্ছেন তিনি। জাগলিংয়ে অন্তত একটি বস্তু সব সময় শূন্যে থাকতে হয়। রেকর্ডের দিন অল্প কয়েক বারই কেবল অনুশীলন করেন।
‘যখন আমি খুব বেশি সময় ধরে অনুশীলন করি, তখন আমার বাহু ক্লান্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট সীমার পরে আমি জানি যে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে লিগামেন্ট এবং টেন্ডনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।’ বলেন এডগার, ‘যদি এটি ঘটে, তবে পেশাদার জগলার হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়বে আমার জন্য।’
এডগার আগে একবার অনুশীলনের সময় একটি ছুরি দিয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না।
এডগার বলেছেন যে তিনটি ছুরি ছোড়াছুড়ি করতে করতে দড়ির ওপর হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর বাহু দুটি কতক্ষণ পর্যন্ত বিষয়টি সহ্য করতে পারে সেটি। তবে শেষ পর্যন্ত চমৎকারভাবেই রেকর্ডটি গড়ে ফেললেন তিনি।
ভবিষ্যতে আরও একটি রেকর্ড গড়ার চেষ্টা করার ইচ্ছা আছে এডগারের। তবে কোন বিষয়ে তা পরিষ্কার করেননি।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৮ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে