
শুধু লেবুই নয়, কাঁচা মরিচের দামও বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৮০ থেকে ২০০ টাকায় উঠেছে। রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

মধু একটি বহুমুখী প্রাকৃতিক উপাদান। ময়শ্চারাইজিং, নিরাময় এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের কারণে প্রায় সব ধরনের ত্বকের উপকার করে এটি। সপ্তাহে দুই থেকে তিনবার মধু ও লেবুর ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।

দুপুরের রান্নায় কী থাকছে? আলুভর্তা, ডিমভাজা, মাছভাজা, নাকি মাংস ভুনা? যাই রান্না হোক না কেন, গরমকালে একটু টক আর ঝোলজাতীয় খাবার যেন না হলেই নয়। এই গরমে ডিহাইড্রেশন এড়াতে এবং দুপুরের খাবারে বাড়তি স্বাদ যোগ করতে রাখতে পারেন লেবুর কাজি।

কয়েক দিন আগেও বাজারে এক হালি লেবু বিক্রি হয়েছে ১৫-২০ টাকায়। অথচ লেবুর সেই হালি এখন ৬০ থেকে ৮০ টাকা। রোজায় চাহিদা কিছু বেড়েছে। এ ছাড়া এমন কিছুই ঘটেনি যে কয়েক দিনের মধ্যে দাম তিন-চার গুণ বেড়ে যাবে।