বিশ্বের প্রায় সব দেশেই চ্যাট করার জন্য মেটা কোম্পানির মেসেঞ্জার অ্যাপ জনপ্রিয়। ফেসবুকের মেসেঞ্জার ছাড়াও আইফোনে চ্যাট করতে আইমেসেজ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। তবে মেসেঞ্জার ব্যবহার করতে না চাইলে সহজেই আইফোন থেকে তা আনইনস্টল করা যাবে।
তিন উপায়ে এই কাজটি করা যায় বলে গ্যাজেট ব্রিজের এক প্রতিবেদন বলছে। হোম স্ক্রিন, অ্যাপ লাইব্রেরি ও সেটিংসের মাধ্যমে অ্যাপটি আনইনস্টল করা যাবে।
হোম স্ক্রিনের মাধ্যমে আনইনস্টল
হোম স্ক্রিনের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
১. আইফোনের হোম স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপটি চাপুন ও ধরে রাখুন।
২. রিমুভ অ্যাপ অপশনটি চাপুন।
৩. স্ক্রিনে ‘ডিলেট অ্যাপ’ অপশন এলে কনফার্ম করুন।
অ্যাপ লাইব্রেরির মাধ্যমে আনইনস্টল
অ্যাপ লাইব্রেরিতে গিয়েও সহজে মেসেঞ্জার আনইনস্টল করা যায়। এক্ষেত্রে চারটি ধাপ অনুসরণ করতে হবে-
১. হোম স্ক্রিনে গিয়ে অ্যাপ লাইব্রেরি খুঁজে বের করুন। অ্যাপ লাইব্রেরি খুঁজে পেতে দরকার হলে বাম দিকের প্রতি পেজে স্ক্রল করুন।
২. অ্যাপ লাইব্রেরি চাপুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার অ্যাপটি বের করুন ও চেপে ধরে রাখুন।
৪. ডিলেট অ্যাপ অপশনটি স্ক্রিনে আসলে কনফার্ম চাপুন।
সেটিংসর মাধ্যমে আনইনস্টল
আইফোনের সেটিংসের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি চাপুন।
২. স্ক্রল করে আইফোন স্টোরেজ নির্বাচন করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার সিলেক্ট করুন।
মেসেঞ্জারের তথ্য (ডকুমেন্ট, ছবি) কেউ রেখে দিতে চাইলে ফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল না করে ‘অফলোড’ অপশনটি নির্বাচন করতে পারবেন।
মেসেঞ্জারের অফলোড করতে সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে আইফোনের স্টোরেজে গিয়ে মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করুন এবং অফলোড অপশনটি নির্বাচন করুন।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
৩ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে