কতক্ষণ ঘুমাচ্ছেন, ঘুম কেমন হচ্ছে জানতে আমরা অনেকেই স্মার্টওয়াচ পরেই ঘুমাই। কিন্তু আপনাকে যদি বলি, আপনার ঘুম ট্র্যাক করার জন্য আরেকটি নতুন প্রযুক্তি বাজারে এসে গেছে এবং তার জন্য আপনাকে আর কবজিতে স্মার্টওয়াচ পরতে হবে না। অবাক হবেন নিশ্চয়ই।
গত ২৮ সেপ্টেম্বর আমাজন এক অনুষ্ঠানে তাদের শেষ পণ্য হিসেবে ঘোষণা করেছে হ্যালো রাইজ নামে একটি মেশিন লার্নিং বেডসাইড স্লিপ ট্র্যাকার। হ্যালো রাইজ সম্পর্কে বলা হচ্ছে, এটি স্মার্ট ব্যান্ড ছাড়া স্লিপ ট্র্যাকার। এটি নন-কন্টাক্ট সেন্সর সিস্টেমের সাহায্যে নড়াচড়া ও শ্বাসপ্রশ্বাসের প্যাটার্ন সেন্সিং করে আপনার ঘুম বিশ্লেষণ করবে। অ্যালেক্সা-সক্ষম স্লিপ ট্র্যাকারটি ডিজিটাল ঘড়ির কাজও করবে এবং আপনার প্রিয় গানটি বাজিয়ে অ্যালার্ম দিয়ে সময়মতো আপনাকে জাগিয়ে দেবে।
আমাজন আরও জানায়, এই হ্যালো রাইজ যেহেতু বেডরুমে ব্যবহার করা হবে সে কথা বিবেচনায় রেখে এতে কোনো মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে বিশেষ এক রাডার। এতে লাইট ও একটি ছোট স্পিকার আছে অ্যালার্ম টোনের জন্য। তাহলে কীভাবে কাজ করবে এই হ্যালো রাইজ?
আমাজন থেকে বলা হচ্ছে, ক্যামেরা বা মাইক্রোফোন না থাকলেও রাডারের মাধ্যমে আপনার শ্বাসপ্রশ্বাস ট্র্যাক করে আপনার ঘুম নিয়ে সব রকম তথ্য দিতে যন্ত্রটি সক্ষম। আমাজন মনে করে, হ্যালো রাইজের অ্যালগরিদম এতটাই নির্দিষ্ট যে এটি আপনার শ্বাসপ্রশ্বাসের নিরীক্ষণ করতে পারে। এমনকি, আপনি যখন বিছানায় থাকবেন তখন আপনার দিকে এই যন্ত্রটি থাকলে যন্ত্রটি কেবল আপনারই ঘুমের খোঁজ রাখবে, পাশে থাকা অন্যের বা আপনার পোষা প্রাণীর নয়।
এটি সেটআপ করা সহজ, আপনি বিছানার কোন দিকে ঘুমাচ্ছেন তা শুধু যন্ত্রটিকে বলে দিতে হবে। বিছানায় শুলেই এটি স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ শুরু করবে।
নতুন এই ডিভাইসটি আমাজনের স্বাস্থ্যবিষয়ক অন্যতম প্রযুক্তি। ২০২০ সালে হ্যালো ভিউ ফিটনেস ট্র্যাকার লঞ্চের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, হ্যালো রাইজ তারই ধারাবাহিকতায় বাজারে এল। হ্যালো রাইজের বাজারদর রাখা হয়েছে ১৪০ ডলার এবং এ বছরের শেষের দিকে এর শিপিং শুরু করবে আমাজন।
সূত্র: ফোর্বস

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
৩ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে