জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ‘সামারি কার্ডস’ ফিচার যুক্ত করল গুগল। নতুন ফিচারটি দীর্ঘ ইমেইলের একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো কার্ডের আকারে তুলে ধরবে। এই উদ্ভাবনী ফিচারটির মাধ্যমে সরাসরি ইনবক্স থেকেই কনটেন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা এবং নির্দিষ্ট ইমেইল না খুলেই বিভিন্ন কাজ করতে পারবেন। ফলে এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মূলবান সময় বাঁচাবে। জিমেইলের কার্যকারিতা বাড়ানোর উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে নতুন ফিচারটি।
এই ফিচারের লক্ষ্য হল মূল তথ্যগুলো সংক্ষেপে উপস্থাপন করা। সেই সঙ্গে একটি নতুন বাটন সরবরাহ করে এই ফিচার, যার মাধ্যমে সহজেই বিভিন্ন কাজ করতে পারবে ব্যবহারকারীরা। যেমন অর্ডার ট্র্যাক করা, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা, ইভেন্টে যুক্ত হবেন কিনা তা জানানো বা ফ্লাইটে চেক-ইন করা। এই ফিচারের মাধ্যমে ইমেইল খুলে দীর্ঘ টেক্সট পড়ার প্রয়োজন নেই। এভাবে সামারি কার্ডগুলো ব্যবহারকারীদের সময় বাঁচাতে সাহায্য করে এবং সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করে।
অ্যাপলের এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালুর ঠিক কিছুদিন আগে সামারি কার্ড ফিচারটি উন্মোচন করল গুগল। এআই প্রযুক্তি মাধ্যমে আইফোনের মেইল অ্যাপে বেশ কিছু সুবিধা যুক্ত করবে অ্যাপল। তাই সামারি কার্ডের মাধ্যমে মেইল অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করবে জিমেইল।
গুগল চারটি ধরনের সামারি কার্ডের কথা ঘোষণা দিয়েছে—পারচেজেস, ইভেন্টস, বিলস, এবং ট্রাভেল। প্রাথমিকভাবে নতুন আপডেটে শুধুমাত্র পারচেজেস সামারি কার্ড দেখা যাবে, আর বাকি তিনটি ফিচার আগামী মাসগুলোতে চালু করা হবে।
পারচেজেস: এই কার্ডের মাধ্যমে সহজেই কোনো ট্র্যাক করা যাবে, অর্ডারের বিস্তারিত তথ্য দেখা যাবে এবং জিমেইল সাম্প্রতিক কেনাকাটার তথ্য চেক করে জানাতে পারবে। যেমন আপনার জন্মদিনের উপহার কখন পৌঁছাবে এটি জানিয়ে দেবে।
ইভেন্টস: ডিনার রিজার্ভেশন বা কনসার্টের সময় মনে রাখতে সাহায্য করবে এই সামারি কার্ড। ইভেন্ট দেখতে বা ক্যালেন্ডারে যুক্ত, অন্যদের আমন্ত্রণ জানানোর জন্য বা পথনির্দেশ পেতে এই কার্ড সাহায্য করবে।
বিলস: বিভিন্ন ধরনের বিল দেখতে ও পরিশোধ করা যাবে ‘বিলস’ কার্ডের মাধ্যমে। বিল পরিশোধের কথা মনে রাখতে রিমাইন্ডারও সেট করা যাবে।
ট্রাভেল: ভ্রমণের সময় কোনো হোটেল বুকিং, ফ্লাইটে চেক ইন–এর মতো কাজ এই কার্ডের মাধ্যমে করা যাবে। এ ছাড়া হোটেলের চেক আউটের সময় বা ফ্লাইট বোর্ডিংয়ের তথ্যও এর মাধ্যমে পাওয়া যাবে।
গুগল ইনবক্সে ‘হ্যাপেনিং সুন’ নামের সেকশনও যুক্ত করেছে। তবে এটি পরবর্তীতে চালু করা হবে। এই সেকশনের উদ্দেশ্য হলো—আসন্ন ইভেন্ট বা কাজের আপডেটগুলো সময়মতো ইনবক্সের ওপরের অংশে দেখানো। যেমন: এই সেকশনে সামারি কার্ড থাকবে, যা শুধুমাত্র তখনই প্রদর্শিত হবে যখন তা প্রাসঙ্গিক হবে।
এভাবে আরও সহজে এবং দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য ও কাজের তথ্য পাবেন ব্যবহারকারীরা। গুগল ও অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জিমেইল প্ল্যাটফর্মে সামারি কার্ড ফিচারটি যুক্ত হবে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে