পৃথিবীর আকাশে দেখা যাবে নতুন চাঁদ। ২৯ সেপ্টেম্বর অতিথি হিসেবে মাধ্যাকর্ষণ বলয়ে আটকা পড়বে ছোট এক গ্রহাণু; যার মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত। ‘২০২৪ পিটি৫’ নামের এই গ্রহাণুকে বিজ্ঞানীরা আখ্যা দিচ্ছেন ‘মিনি মুন’ হিসেবে। তবে সাধারণ মানুষের জন্য খানিকটা মন খারাপের বিষয় হচ্ছে, খালি চোখে দেখা যাবে না এই মিনি মুন। ৩৭ ফুট ব্যাসের এই গ্রহাণু দেখতে প্রয়োজন হবে ৩০ ইঞ্চি ব্যাসের টেলিস্কোপ।
সূর্যকে প্রদক্ষিণ করার সময় মূলত গ্রহাণুটি পৃথিবীর কাছে চলে আসবে। যে কারণে একে দেখা যাবে দ্বিতীয় চাঁদ হিসেবে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি গবেষণায় গ্রহাণুটির বিষয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে। সেখান থেকে জানা গেছে, পৃথিবী প্রদক্ষিণ শেষে গ্রহাণুটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে ফিরে যাবে। বিজ্ঞানীরা গত ৭ আগস্ট নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকাভিত্তিক অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (অ্যাটলাস) ব্যবহার করে গ্রহাণুটি প্রথম দেখতে পান।
পৃথিবীর বলয়ে এই দ্বিতীয় চাঁদের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও দুবার এমন ঘটনার সাক্ষী পাওয়া যায়। ‘২০০৬ আরএইচ১২০’ নামের ২০ ফুট প্রস্থের একটি গ্রহাণু ২০০৬ ও ২০০৭ সালে ৯ মাস ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। এ ছাড়া ২০২০ সালের ফেব্রুয়ারিতে ‘২০২০ সিডি ৩’ নামের একটি গ্রহাণুরও দেখা পাওয়া গিয়েছিল।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে