গুগল প্রতিনিয়ত তাদের ওয়ার্ক স্পেস, ইকোসিস্টেমে পরিবর্তন নিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে গুগলের অ্যাপগুলোতে এআইনির্ভর বেশ কিছু পরিবর্তন এসেছে।
গুগল কিপ ও টাস্ক একসঙ্গে গুগলে সবচেয়ে কার্যকর অ্যাপগুলোর মধ্যে অন্যতম গুগল কিপ নোটস ও টাস্ক। নোট করার ক্ষেত্রে গুগল কিপ আগে থেকে অনেক এগিয়ে। এটিতে সম্প্রতি অনেক ফিচার যুক্ত করেছে গুগল। নোট টেক্সটের ফরম্যাটসহ গুগল টাস্কের সঙ্গে যুক্ত করেছে একে। গুগল কিপে টু ডু লিস্ট তৈরি করা যেত; কিন্তু টাস্ক এটি পরিচালনা করতে পারত। কিন্তু আগে এই দুই অ্যাপ একসঙ্গে যুক্ত ছিল না। তাই এখন থেকে গুগল কিপের রিমাইন্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে গুগল টাস্ক পরিচালনা করতে সক্ষম হবে। গুগল কিপে কোনো টু ডু লিস্ট কিংবা কাজের তালিকা বানালে, তা গুগল টাস্কের মাধ্যমে পরিচালনা করা যাবে। শুধু গুগল কিপ নয়, এবার গুগলের পুরো ওয়ার্ক স্পেসে গুগল টাস্ক যুক্ত করতে যাচ্ছে গুগল।
জি মেইলে এআই
জি মেইলে যুক্ত করা নতুন ফিচারগুলোর বেশির ভাগ এআইভিত্তিক। যেমন যেকোনো জিমেইলের সারাংশ পড়া যাবে জেমিনাই ব্যবহার করে। আবার কয়েক হাজার ই-মেইল না ঘেঁটে যেকোনো তথ্য কিংবা প্রশ্ন করে নির্দিষ্ট ই-মেইল বের করা যাবে। যেমন জিমেইলের জেমিনাই সাইড প্যানেলে ‘আমার সিভির মেইলগুলো আলাদা করে দাও’ লিখলে এটি সিভি-সম্পর্কিত মেইলগুলো আলাদা করে দেবে। আবার জেমিনাই দিয়ে অনেক লম্বা ই-মেইলের সারসংক্ষেপও তৈরি করা যাবে। যেকোনো ই-মেইলের গুছিয়ে উত্তরও লেখা যাবে। এ ছাড়া ই-মেইলের প্রুফরিডিং করা যাবে এআই দিয়ে।
ড্রাইভ ও ডক্সে নতুন ফিচার
গুগল ড্রাইভে এখন সরাসরি পিডিএফ এডিট করার সুবিধা যোগ করা হয়েছে। অ্যাপের মতো ওয়েবেও রয়েছে উন্নত অফলাইন মুড সুবিধা। আবার গুগল ডক্সে এআই দিয়ে ই-মেইল, অনুচ্ছেদ লেখার মতো কাজ করা যাবে। এ ছাড়া বড় ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি করা যাবে এখন থেকে।
গুগল ফটোসে এডিটিং ফিচার
গুগল ফটোসে আগে থেকে বেশ কিছু দরকারি ফিচার ছিল। তবে সাম্প্রতিক সময়ে ছবি এডিট করার ক্ষেত্রে আরও কিছু ফিচার যুক্ত হয়েছে। যেমন ছবি থেকে বস্তু সরানো, ব্যাকগ্রাউন্ড ঠিক করা ইত্যাদি। আবার একাধিক ছবির মুখকে একটি গ্রুপ ছবিতে রূপান্তর করার প্রযুক্তি যোগ করা হয়েছে। আরও যুক্ত হয়েছে এআইয়ের সাহায্যে ছবি খোঁজার অপশন। যেমন ‘গত বছরের সমুদ্রসৈকতের ছবিটি দাও’ লিখলে ওই নির্দিষ্ট ছবি ফলাফলে চলে আসবে। অর্থাৎ এখন থেকে বর্ণনা দিয়েই ছবি খুঁজে বের করা যাবে।
ওয়ার্ক স্পেসজুড়ে জেমিনাই ইন্টিগ্রেটেড
জেমিনাইকে আরও বেশি ব্যবহারিক করছে গুগল। তাই এর ওয়ার্ক স্পেসজুড়ে জেমিনাইকে আরও বেশি যুক্ত করছে। এটি সাইড প্যানেল জি মেইল, ডক্স, শিট, স্লাইড, ড্রাইভ, চ্যাট—সবখানেই দেখা যাচ্ছে। অ্যাপভিত্তিক বিভিন্ন ধরনের সহায়তাও দেবে জেমিনাই। গুগল ক্রোমেও এটিকে যুক্ত করা হয়েছে। কোনো কিছু খোঁজার সময় এআই মুডে ক্লিক করে আরও বিস্তারিত ফলাফল দেখা যায় এখন।
সূত্র: গুগল ব্লগ

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৩ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৫ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে