যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত বুধবার বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনে নতুন ভার্চুয়াল রিয়েলেটির হেডসেট ‘কোয়েস্ট ৩ ‘নিয়ে আসার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ভার্চুয়াল ও বাস্তব জগতকে একসঙ্গে করে ব্যবহারকারীকে এক ভিন্ন অভিজ্ঞতা দিবে এই হেডসেট।
হেডসেটটির মাধ্যমে যেকোন জায়গায় বিশাল ভ্যার্চুয়াল পর্দা বানিয়ে মিডিয়া দেখা, ভিডিও কল করা বা গেম খেলা যাবে। আগামী ডিসেম্বর থেকে এক্সবক্স ক্লাউড গেমিং খেলার পাশাপাশি মাইক্রোসফট ৩৬৫ অ্যাপও ব্যবহার করার সুবিধাও এই হেডসেটে পাওয়া যাবে।
আগামী ১০ অক্টোবর থেকে কোয়েস্ট ৩ হেডসেটটির বিক্রি শুরু হবে। তবে কিছু অঞ্চলে ডিভাইসটির প্রি–অর্ডার নেওয়া শুরু হয়েছে। মেটা কোয়েস্ট ৩ এর ১২৮ জিবি ভার্সনের দাম ৪৯৯ দশমিক ৯৯ ডলার এবং ৫১২ জিবি ভার্সনের দাম ৬৪৯ দশমিক ৯৯ ডলার।
হেডসেটটির মাস্কে নরম রাবার ব্যবহার রয়েছে যাতে ব্যবহারকারীরা ডিভাইসটি বেশি সময় ধরে পড়ে থাকতে পারবে । ডিভাইসটিতে একটি মাত্র ট্যাপের মাধ্যমে বাস্তব থেকে ভার্চুয়াল জগতে যাওয়া যাবে। হেডসেটটি ‘ব্লাড অরেঞ্জ’ (গাড় কমলা) ও ‘এলিমেন্টাল ব্লু’ (নীল) রঙে পাওয়া যাবে।
কোয়েস্ট ২ হেডসেটটির চেয়ে দ্বিগুণ গ্রাফিক প্রসেসিং পাওয়ার এই হেডসেটে রয়েছে। নতুন হেডসেটে কোয়ালকম প্রযুক্তির স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৪কে+ইনফিনেট ডিসপ্লে রয়েছে। এতে আগের কোয়েস্ট ২ হেডসেটের মত ৯০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে।
মুভি দেখা, গেমিং, শরীরচর্চা বা যোগাযোগের জন্য হেডসেটটির ভলিউম আগের ভার্সনের চেয়ে ৪০ শতাংশ বাড়ানো হয়েছে।
হেডসেটটির কন্ট্রোলারের মধ্যেও নতুন ডিজাইন দেখা যাবে। এতে উন্নত ট্র্যাকিং অ্যালগারিদম ব্যবহার করা হয়েছে। কন্ট্রোলারগুলো চার্জিং ডকে চার্জ দেওয়া যাবে। হেডসেটটির ব্যাটারি লাইফ দুই থেকে তিন ঘন্টা ।
হেডসেটটিতে ২টি ক্যামেরা রয়েছে। এর নতুন ডেপথ সেন্সর ব্যবহারকারীর চারিদিকের পরিবেশকে আরও নিখুঁতভাবে ম্যাপিং করতে সাহায্য করে।

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৭ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে