স্মার্টফোনে স্মার্ট কমিউনিকেশনের জন্য ইমোজির বিকল্প নেই! ফলে স্মার্টফোনের জনপ্রিয়তার সঙ্গে বাড়ছে ইমোজির সংখ্যাও। এই তালিকায় এবার যুক্ত হচ্ছে আরও ১১২টি নতুন ইমোজি। সমসাময়িক বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে যোগাযোগ আরও সহজ করতেই আনা হয়েছে এসব ইমোজি।
গতকাল বুধবার অবমুক্ত হয়েছে ইউনিকোড ১৪.০। এতে থাকছে বেশ কয়েকটি নতুন ইমোজি ক্যারেক্টার। অবশ্য ইমোজিপিডিয়া গত জুলাই মাসেই এমন ঘটনার পূর্বাভাস দিয়েছিল।
ঘোষণা অনুযায়ী, আসছে ১১২টি নতুন ইমোজি, ৩৭টি ব্র্যান্ড নিউ কোড পয়েন্ট এবং ১১২টি নতুন স্কিন টোন।
অবশ্য কয়েক মাস আগে যে সম্ভাব্য তালিকা দেখা গিয়েছিল সেটিই আছে। সেখান থেকে একটি নতুন যোগ হয়নি বা বাদও যায়নি।
ইমোজিপিডিয়ার তথ্য অনুযায়ী, নতুন তালিকায় ‘গর্ভবতী পুরুষ’ এবং ‘গর্ভবতী ব্যক্তির’ ইমোজি যুক্ত করেছে ইউনিকোড। এটি প্রতিষ্ঠানটির লৈঙ্গিক বিষয়ে সংবেদনশীলতা দেখানোরই নিদর্শন।
নতুন তালিকায় আরও আছে- আহ্লাদে গদগদ মুখ, পদ্ম, হামসা (হাতে শয়তানের চোখ), ট্রল, আয়না গুটি এবং পাখির বাসায় ডিম। এ ছাড়া তর্জনী এবং বৃদ্ধাঙ্গুল দেখানো (থাম্ব ক্রসড) হাত। হাতে আড়াআড়ি বৃদ্ধাঙ্গুল রাখার এই ভঙ্গিকে কে-পপ ভক্তরা বলেন ফিঙ্গার হার্টের প্রতীক।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে