সাড়ে ১২ হাজার কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি কোম্পানি ডেল। এটি কোম্পানির মোট কর্মশক্তির প্রায় ১০ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও আধুনিক আইটি খাতের ওপর গুরুত্ব দিতে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।
কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ভবিষ্যতে কোম্পানির মুনাফা বৃদ্ধি করে এসব ক্ষেত্রে বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের পণ্যে এআই ব্যবহার করে গ্রাহকেদের আকৃষ্ট করার চেষ্টা করবে ডেল। এভাবে বাজারে তাদের অবস্থান শক্ত করাই তাদের লক্ষ্য।
গ্লোবাল সেলস অ্যান্ড কাস্টমার অপারেশনসের প্রেসিডেন্ট বিল স্ক্যানেল ও গ্লোবাল চ্যানেলের প্রেসিডেন্ট জন বাইর্ন একটি মেমোর মাধ্যমে সিদ্ধান্তটি জানিয়েছিলেন। তারা ‘ব্যবস্থাপনার স্তরগুলো সংস্করণ করার’ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং সিদ্ধান্তটি দুঃখজনক হলেও কোম্পানির ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ছিল। এইচইআর (মানব সম্পদ ব্যবস্থাপনা) মিটিংয়ের মাধ্যমে কর্মীদের ছাঁটায়ের বিষয়টি জানানো হয়। আবার অনেকেই আলাদাভাবে পূর্বনির্ধারিত মিটিংয়ের মধ্য দিয়ে সিদ্ধান্তটি জানানো হয়।
ডেলের চিফ পার্টনার অফিসার ডেনিস মিলার্ড কোম্পানি ও এর অংশীদারদের জন্য পুনর্গঠনের সুবিধা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ডেল আরও ভাল সহযোগিতা প্রচার করতে এবং ২ ট্রিলিয়ন ডলারের বেশি বাজারের সুযোগকে কাজে লাগাতে বিভিন্ন বিভাগকে সাজিয়ে তুলছে।
ছাঁটাই করা কর্মীদের ক্ষতিপূরণ প্যাকেজ দেওয়া হবে। এই প্যাকেজে দুই মাসের বেতনসহ চাকরির বছর অনুসারে ১ সপ্তাহের বেতন দেওয়া হয়। অতিরিক্ত বেতন সর্বোচ্চ ২৬ সপ্তাহ পর্যন্ত দেওয়া হবে।
প্রণোদনা ও শেয়ার স্টক বিকল্পের ক্ষতি নিয়ে দীর্ঘমেয়াদি কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। কিছু কর্মী সাম্প্রতিক বাজেট হ্রাস ও বাতিল করা প্রকল্পগুলো দেখে আগে থেকেই কাটছাঁটের অনুমান করেছিলেন।
২০২৩ সালের অর্থবছরেও ডেল ১৩ হাজার কর্মী ছাঁটাই করেন। এই বছরের ছাঁটাইয়ের মাধ্যমে কোম্পানিটির মোট কর্মীসংখ্যা ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখে নেমে এসেছে।
ডেল বলছে, ২০২৪ সালের অর্থবছরে ৮ হাজার ৮৪০ কোটি ডলার মূল্যে পণ্য বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ কম। আর এটি ২০২২ সালের রেকর্ড ১০ হাজার ১৯০ কোটি ডলার থেকে ১ হাজার ৩৫০ কোটি ডলার কম।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও ফার্স্ট পোস্ট

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৬ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে