বাসাবাড়ির নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে স্মার্ট ক্যামেরা, ডোর লক, আইপি ক্যামেরা বাড়ির নিরাপত্তার প্রধান অংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তিপণ্য বাজারে আসছে। তেমনই নতুন কিছু প্রযুক্তিপণ্য নিয়ে আজকের আয়োজন।
হাতের ইশারার স্মার্ট ডোর লক
বাসার দরজার নিরাপত্তায় প্রযুক্তির ছোঁয়া এসেছে বেশ আগে। তারই সূত্র ধরে বাজারে এসেছে নানা রকম স্মার্ট ডোর লক। প্রথম দিকে স্মার্ট ডোর লকগুলোতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হতো। কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বাইরে আরও আধুনিক স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে। এখন এসব ডোর লক খোলার জন্য ব্যবহার করা হচ্ছে হাতের রেখা ও শিরা। এমনই এক স্মার্ট ডোর লকের নাম ফামিলক এস৩ ম্যাক্স। এটিতে একসঙ্গে তিনটি ফিচার আছে—ক্যামেরা, ডোর বেল ও ডোর লক।
ছোটখাটো আকারের এই ডিভাইস দেখতে অনেকটা টিভি রিমোটের মতো। এই স্মার্ট লক হাতের ইশারায় খুলবে। এতে ব্যবহার করা হয়েছে পাম ভেইন রিকগনিশন। এটি হাতের শিরা স্ক্যান করে আনলক করে ডিজিটাল তালা। গবেষণা বলছে, এই পদ্ধতি ফিঙ্গারপ্রিন্টের চেয়ে আরও বেশি দ্রুতগতির। যাহোক, এই ডোর লকটিতে আরও আছে লাইভ ভিডিও রেকর্ডিং সুবিধা। দরজার ওপাশে কী হচ্ছে, তা রেকর্ড হবে স্বয়ংক্রিয়ভাবে।

মাল্টি-সেন্সর সিকিউরিটি নেটওয়ার্ক
ভবনের নিরাপত্তায় এখন জনপ্রিয় হচ্ছে মাল্টি-সেন্সর সিকিউরিটি ডিভাইসগুলো। মাল্টি-সেন্সর সিকিউরিটি নেটওয়ার্ক হলো উন্নত হোম প্রোটেকশন সিস্টেম, যা একাধিক সেন্সর নিয়ে কাজ করে। এগুলো মোশন ডিটেক্টর, ডোর-উইন্ডো কন্টাক্ট সেন্সর, গ্যাস বা ফায়ার সেন্সর এবং স্মোক ডিটেক্টরকে একত্র করে একটি ইউনিফাইড নেটওয়ার্কে পরিণত করে, যা ঐতিহ্যবাহী পয়েন্টভিত্তিক সিস্টেমের তুলনায় আরও নিখুঁত ও রিয়েল টাইম সতর্কতা দেয়। বাজারে এমন অনেক ডিভাইস পাওয়া যায়। প্রতিটি আলাদা সেন্সরের ডিভাইসের বদলে এক ডিভাইসে সব সেন্সর একসঙ্গে পাওয়া যাবে। যেমন জেড ওয়েভ ফোর ইন ওয়ান মাল্টি-সেন্সর।

স্পাই ড্রোন
বাসার নিরাপত্তায় ড্রোন! শুনতে অদ্ভুত লাগলেও এমন ড্রোন তৈরির কথা ভাবছে রিং নামের একটি প্রতিষ্ঠান। অলওয়েজ হোম ক্যাম নামে বেশ কয়েক বছর ধরে এমন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ক্যামেরাসহ একটি ছোট ড্রোন বাড়ির ভেতরে চলবে। বাসায় কেউ না থাকলেও এটি টহল দেবে। এটি শুধু বাসার ভেতরে চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে। অলওয়েজ হোম ক্যাম নামে এই ক্যামেরা মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। দিকনির্দেশনা ঠিক করে দেওয়া যাবে। তা ছাড়া ভিডিও ফুটেজ মোবাইল ফোনের মাধ্যমে দেখা যাবে। বাসার বাইরে সবাই মিলে বেড়াতে গেলেও বাসার প্রতিটি কোণে নজর রাখা যাবে এই একটি ডিভাইস দিয়েই। আমাজনের মালিকানাধীন রিং জানিয়েছে, এই ড্রোন শিগগির বাজারে আসবে।

হোম সিকিউরিটি রোবট
রোবটও এখন বাসাবাড়ির নিরাপত্তায় যুক্ত হচ্ছে। আমাজন অ্যাস্ট্রো নামে একটি হোম সিকিউরিটি রোবট বাজারে নিয়ে এসেছে আমাজন। বাসার নজরদারিতে এই রোবট ব্যবহার করা যাবে। এটি আকারে ছোট। এটি দুই চাকাযুক্ত এবং এতে একটি স্মার্ট ডিসপ্লে আছে। এ ছাড়া রয়েছে ক্যামেরা ও প্রয়োজনীয় সেন্সর। এটি বাসায় ঘুরে ঘুরে নজরদারি করবে। বাড়ির চারপাশে ঘোরার সময় এটি তার ক্যামেরা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলতে এবং আশপাশের পরিবেশ শনাক্ত করতে পারে। এ ছাড়া এটি ভিডিও ও মাইক্রোফোনের সাহায্যে অডিও ধারণ করতে পারে। আমাজনের এই হোম রোবট মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এটি রিমাইন্ডার দেওয়া, টাইমার সেট করার মতো দৈনন্দিন বিভিন্ন কাজ করবে।

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৩ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৫ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে