
স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড ১৫ভিত্তিক নতুন ইন্টারফেস ওয়ান ইউআই ৭-এর আনুষ্ঠানিক রিলিজের তারিখ ঘোষণা করেছে। গ্যালাক্সি এস২৫ সিরিজের বাইরের ডিভাইসগুলোর জন্য আগামী ৭ এপ্রিল থেকে এই আপডেট রোলআউট শুরু হবে। প্রথম আপডেট পাবে গ্যালাক্সি এস২৪ সিরিজ। এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো গত বছরের শেষে ওয়ান ইউআই ৭ বেটা সংস্করণের আপডেট পেয়েছিল।
প্রাথমিক রিলিজের পর অন্যান্য ডিভাইসের জন্যও এই আপডেট আনবে স্যামসাং। ধীরে ধীরে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, গ্যালাক্সি এস২৩ সিরিজ, এস২৩ এফই গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ, গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ এবং গ্যালাক্সি এস২৪ এফইতে এই আপডেট পৌঁছাবে। তবে অঞ্চল, ক্যারিয়ার ও পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ের ওপর নির্ভর করে এই মডেলগুলোর জন্য নির্দিষ্ট সময়সূচি পরিবর্তন হতে পারে।
আগামী কয়েক সপ্তাহে যেসব ডিভাইস ওয়ান ইউআই ৭ আপডেট পাবে, সেগুলো হলো—
ওয়ান ইউআই ৭-এর নতুন ফিচার এবং আপডেট
ওয়ান ইউআই ৭-এর মধ্যে অনেক নতুন ফিচার রয়েছে। এতে একটি নতুন হোম স্ক্রিন, আপডেটেড ওয়ান ইউআই উইজেট এবং কাস্টমাইজ যোগ্য লক স্ক্রিন থাকবে। এ ছাড়া একটি নতুন ‘নাও বার’ যোগ করা হয়েছে, যা ফোন আনলক না করেই রিয়েল-টাইম আপডেট দেখাবে। এটি আইফোনের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। তবে এটি স্ক্রিনের নিচে দিকে অবস্থান করে এবং ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য।
এ ছাড়া, ওয়ান ইউআই ৭-এ গুগল জেমিনি ইন্টিগ্রেশন যোগ করা হয়েছে, যা ভয়েস-ভিত্তিক সার্চ ও কমান্ডের সুবিধা প্রদান করবে।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গ্যালাক্সি এস১৪ সিরিজে নতুন ভিডিও রেকর্ডিং ফিচার থাকতে পারে, যা লগারিদমিক ফরম্যাটে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবে। এটি ব্যবহারকারীদের খুব অন্ধকার এবং খুব উজ্জ্বল পরিবেশে উন্নতমানের ভিডিও ধারণ করার সুযোগ দেবে।
গুগলের অ্যান্ড্রয়েড ১৫-এর রোলআউটের পর স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ উন্মোচন করেছিল। এটি ২০২৪ সালের শেষের দিকে পিক্সেল ফোনের জন্য প্রকাশিত হয়েছিল।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে