জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এতে অ্যাকাউন্ট নেই এমন মানুষের সংখ্যা হয়তো গুনে বলা যাবে। সম্প্রতি টিকটক
বা লাইকির মতো ভিডিও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তাল মিলিয়ে ফেসবুকে এসেছে রিল। এ ছাড়া ফেসবুকের ভিডিও পোস্টের সুবিধা তো ছিলই ২০০৭ সাল থেকে।
সম্প্রতি এই ভিডিও সেকশনে দীর্ঘদিন পর ফেসবুকে এসেছে নতুন ফিচার। ফলে এখন ফেসবুক ব্যবহারকারীরা সহজেই এইচডিআর ভিডিও আপলোড করার সুবিধা পাবেন। তা ছাড়া এই ফিচার চালু হলে ওয়াচ ট্যাবের পরিবর্তে ভিডিও ট্যাব দেখা যাবে। ফেসবুকে ভিডিও কাট করা, ট্রিম করার পাশাপাশি হেডলাইন ও ক্যাপশন যোগ করার সুবিধা থাকলেও নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি ভিডিও সম্পাদনা করে ভিডিওতে মিউজিক, ফিল্টার এবং অন্যান্য ইফেক্ট যোগ করতে পারবেন। এ ছাড়া নতুন ভিডিও ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে ফেসবুকে ভিডিও সার্চ করতে পারবেন। এই নতুন অপশন শর্টকাট বারেও দেখা যাবে।
এই ভিডিও অপশন অ্যান্ড্রয়েড অ্যাপে ওপরের দিকে এবং আইওএসে নিচে প্রদর্শিত হবে, যা মূলত ভিডিওর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে রিলস, দীর্ঘ ভিডিও, লাইভ– সবকিছু দেখার সুযোগ থাকবে। এ ছাড়া ফেসবুক ফিডে রিল এডিটিং টুলও পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় সরাসরি অডিও, টেক্সট এবং মিউজিক যোগ করতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে ভিডিওর গতি বাড়াতে পারবেন। ভিডিও রিভার্স বা প্রতিস্থাপন করতেও পারবেন। অডিও কাস্টমাইজ করার সুবিধাও পাবেন।
সূত্র: মেটা, টেক ক্রাঞ্চ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
৪ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে