লেখাপড়ার অংশ হিসেবে কিংবা ব্যক্তিগত কাজের জন্য একটি নির্ভরযোগ্য কম্পিউটার থাকাটা আজকাল খুবই জরুরি।
দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজেট ডেস্কটপ বিক্রি করে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার; বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনায় স্টারটেক লিমিটেড বেশ কিছু ডেস্কটপ কম্পিউটার এনেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা লিঙ্কে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।
এই ডেস্কটপগুলো এমন একটি কাস্টম প্রি-বিল্ট পিসি, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর, এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড এবং ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসরটি মাল্টিটাস্কিং এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করার জন্য বেশ দক্ষ। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম, কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে পরে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে।
এই কম্পিউটারের দাম ২৫ হাজার ৭৯৯ টাকা। অফিস কিংবা বাসার কাজের জন্য অল্প বাজেটের মধ্যে এই কম্পিউটার বেশ উপযোগী। এই পিসি কেনায় স্টারটেক লিমিটেড প্রায়ই দিয়ে থাকে নানা ধরনের অফার। পিসি কিংবা অন্যান্য অফার পেতে খোঁজ রাখতে হবে তাদের ওয়েবসাইটে।

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৬ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে