ইনস্টাগ্রাম বা ফেসবুক খুললেই চোখে পড়ছে শাড়ি পরা ছবির ট্রেন্ড। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড। এই ট্রেন্ডের মাধ্যমে যেকোনো সাধারণ সেলফি মুহূর্তে পরিণত হবে নব্বইয়ের দশকের বলিউড স্টাইলে শাড়ি পরা ফিল্মি পোর্ট্রেটে।
এর আগে গুগলের এআই টুল জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজ ব্যবহার করে থ্রিডি ফিগারের মতো ছবি তৈরি করা যেত। এবার সেই প্রযুক্তি আরও উন্নত হয়েছে।
ধাপে ধাপে কীভাবে এআই শাড়ি ছবি তৈরি করবেন—
ধাপ ১: গুগল অ্যাকাউন্টে লগইন করুন। এরপর জেমিনি অথবা চ্যাটজিপিটির মাধ্যমে ছবি তৈরি করতে প্রথমে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে।
ধাপ ২: ছবি সম্পাদনার চেষ্টা করুন জেমিনিতে ‘ছবি সম্পাদনার চেষ্টা করুন’ এ ক্লিক করুন। এখানে বানানা আইকন দেখা যাবে।
ধাপ ৩: ছবি আপলোড করুন নিজের একটি সেলফি বা ছবি আপলোড করুন। আপনার মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সেটা নিশ্চিত করুন।
ধাপ ৪: প্রম্পট ব্যবহার করুন।
সঠিক প্রম্পট ব্যবহার করলে এআই মুহূর্তেই ছবিকে রেট্রো শাড়ি স্টাইলে রূপান্তর করবে। যেমন ‘নব্বইয়ের দশকের বলিউড স্টাইলে শাড়ি পরা মেয়ে, ফ্লোরাল ডিজাইন শাড়ি, পড়ন্ত আলোতে ফিল্মি পোর্ট্রেট, নস্টালজিক ব্যাকগ্রাউন্ড, মুখের অভিব্যক্তি সুন্দর ও হাস্যোজ্জ্বল, রেট্রো ফিল্টার ব্যবহার করে ছবিটি তৈরি করে দাও।’
ধাপ ৫: চূড়ান্ত ছবি ঠিকমতো ছবি ও প্রম্পট দিতে পারলে নব্বইয়ের দশকের ফিল্মি স্টাইলে শাড়ি পরা পোর্ট্রেট তৈরি হয়ে যাবে।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৬ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে