
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবার দৌড়ে ইলন মাস্ক ও জেফ বেজোসকে পেছনে ফেলে দিয়েছেন শীর্ষ ধনী মুকেশ আম্বানি। কারণ স্টারলিংক ও আমাজনের আগেই তাঁর কোম্পানি জিও প্ল্যাটফরম ভারতের মহাকাশ নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে এই সেবা দেওয়ার জন্য অনুমোদন পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমেসর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মহাকাশভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য লুক্সেমবার্গের সংস্থা এসইএসের সঙ্গে অংশীদারত্ব করেছে মুকেশ আম্বানি। এই উদ্যোগের নাম অরবিট কানেক্ট। স্থানীয় সূত্রে জানা যায়, ‘অরবিট কানেক্ট ইন্ডিয়া’কে অনুমোদনগুলো দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো সারা দেশে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা।
অনুমোদনটি এমন সময়ে এসেছে, যখন মাস্ক ও বেজোস উভয়ই ভারতের স্যাটেলাইটভিত্তিক যোগাযোগের বাজারে প্রবেশের চেষ্টা করছেন। প্রতিবেদন অনুসারে, এই সেবা প্রদানে অনুমতি দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার (ইন-স্পেস)। তবে জিও রিলায়েন্স এখনো উচ্চতর অনুমোদনের জন্য অপেক্ষা করছে।
ইন স্পেসের চেয়ারম্যান পবন গোয়েংকার মতে, ইনমারস্যাট নামে আরেকটি কোম্পানিও ভারতে স্যাটেলাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। তিনি বলেন, ভারতে যোগযোগ সেবার মূল্য তুলনামূলক কম। তাই সেবার মূল্য কমানোর জন্য বিশ্বের অন্যান্য কোম্পানি বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে বাধ্য হবে।
বর্তমানে জিও ফাইবার ও এয়ার ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা দেয় জিও। এবার স্যাটেলাইটের মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দেবে রিলায়েন্স। তবে আম্বানির কোম্পানির এই ছাড়পত্র পাওয়ায় চাপে পড়লেন ইলন মাস্ক। কারণ ইলন মাস্কের সংস্থা স্টারলিংকও এই সেবা দেয় আর ভারতে এই সেবার চালু করার জন্য গত বছর আবেদন করেন তিনি। কিন্তু এখনো ভারতের সরকার থেকে অনুমোদন পায়নি স্টারলিংক।
জেফ বেজোসের কোম্পানি আমাজনেরও স্যাটেলাইট ইন্টারনেট সেবা রয়েছে। এই ব্যবসার জন্য আমাজনও ভারতের ওপর নজর দিয়েছিল। তাই স্টারলিংক ও আমাজনের সঙ্গে প্রতিযোগিতা করবে জিও।

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৬ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে