
নতুন প্রযুক্তি প্রতিনিয়ত আসছে। সেই সঙ্গে উন্নত হচ্ছে অপারেটিং সিস্টেমগুলো। ফলে পুরোনো ডিভাইস বাতিল করে দিতে হয় মাঝেমধ্যেই। তেমন অবস্থায় আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের পুরোনো কিছু মডেলে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ১ জুন থেকে পুরোনো কিছু আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দিয়েছে। অ্যাপটির সর্বশেষ আপডেট অনুযায়ী, যেসব মোবাইল ফোনে আইওএস ১৫ বা তার আগের সংস্করণ কিংবা অ্যান্ড্রয়েড ৫ অথবা তার নিচের ভার্সন চলছে, সেসব ডিভাইস এই তালিকার অন্তর্ভুক্ত।
এই সিদ্ধান্ত নেওয়ার ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছু জনপ্রিয় পুরোনো মডেলের ফোন থেকে আর মেসেজ পাঠানো কিংবা কল করা সম্ভব হবে না।
যেসব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ
এই সিদ্ধান্ত নেওয়ার ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছু জনপ্রিয় পুরোনো মডেলের ফোন থেকে আর মেসেজ পাঠানো কিংবা কল করা সম্ভব হবে না।
যেসব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ
যেসব কারণে বন্ধ করা হচ্ছে
নিরাপত্তাঝুঁকি: পুরোনো অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের সর্বশেষ নিরাপত্তা আপডেট সাপোর্ট
না করায় ব্যবহারকারীরা তথ্যঝুঁকিতে পড়েন।
নতুন ফিচার যোগ সম্ভব নয়: পুরোনো মোবাইল ফোনে আধুনিক ফিচার; যেমন উন্নত ভিডিও কল বা প্রাইভেসি অপশন কাজ করে না।
পারফরম্যান্স সমস্যা: পুরোনো ডিভাইসে অ্যাপ ধীরগতিতে চলে, হ্যাং করে বা বন্ধ হয়ে যায়।
কম ব্যবহারকারী: তালিকাভুক্ত মোবাইল ফোনগুলো এখন খুবই সীমিতসংখ্যক মানুষ ব্যবহার করেন।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে