
ক্লাউড কম্পিউটিংয়ের পাশাপাশি গেমিং ব্যবসায়ও মনোযোগ দিচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট করপোরেশন। এবার রেকর্ড দামে কিনতে যাচ্ছে ‘কল অব ডিউটি’র নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে। ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ অর্থে অ্যাকটিভিশন অধিগ্রহণ করতে যাচ্ছে মাইক্রোসফট। আয়ের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম গেম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটিভিশন।
অ্যাকটিভিশন অধিগ্রহণের বিষয়ে এক বিবৃতিতে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেছেন, ‘বর্তমান সময়ে বিনোদনের অন্যতম গতিশীল ও উত্তেজনাপূর্ণ মাধ্যম হলো গেম। আগামী দিনে মেটাভার্স মাধ্যম উন্নয়নে এটি অবদান রাখবে।’
কোভিড-১৯ মহামারি সময়ে বিশ্বজুড়ে অধিকাংশ মানুষই ঘরে বসে থাকায় গেমের চাহিদা বেড়েছে এবং এর মাধ্যমে মানুষ নিজেদের বিনোদিত করা প্রয়াস পেয়েছে। অ্যাকটিভিশনের ‘কল অব ডিউটি’, ‘ওভারওয়াচ’ এর মতো গেমগুলো সনির প্লে-স্টেশনের বাইরে মাইক্রোসফটের এক্সবক্স প্ল্যাটফর্মকে আলাদা মাত্রা দেবে বলে আশা মাইক্রোসফটের।
তবে, মালিকানার পরিবর্তন হলেও অ্যাকটিভিশন ব্লিজার্ডের সিইও পদে কোনো বদল আসছে না। ববি কটিকই অ্যাকটিভিশনের সিইও হিসেবে বহাল থাকছেন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৬ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে