
গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয় কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এই মেলার মাধ্যমে নতুন অনেক প্রযুক্তি প্রদর্শন করে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। তবে মোবাইল সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য রয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে স্পেনের বার্সেলোনা শহরে। আজ (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় এটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত চার দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্যের পাশাপাশি ভবিষ্যতে আসতে যাওয়া প্রযুক্তি প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
অনার, শাওমি এবং ওয়ানপ্লাস-এর মতো ব্র্যান্ডগুলো তাদের নতুন ডিভাইসগুলো এই মেলায় উন্মোচন করেছে। ওয়ানপ্লাস তাদের প্রথম ট্যাব ‘ওয়ানপ্লাস প্যাড’ প্রদর্শন করে।
বুলিট গ্রুপ তাদের স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে সক্ষম ‘মটোরোলা ডিফাই’ স্মার্টফোন প্রদর্শন করেছে এই মেলায়। চীনা টেলিযোগাযোগ পণ্য নির্মাতা শাওমি নিজেদের প্রথমবারের মতো তৈরি করা এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির হেডসেট প্রদর্শন করে। শাওমি ওয়্যারলেস এআর গ্লাস ডিসকভারি এডিশন মডেলের হেডসেটটিতে দুটি মাইক্রোওএলইডি প্রযুক্তির কাচ থাকায় স্বচ্ছন্দে অগমেন্টেড রিয়্যালিটির ছবি দেখা যায়। স্ন্যাপড্রাগন এক্সআর২ জেনারেশন ওয়ান প্রসেসরে চলা হেডসেটটি হাত নড়াচড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী।
শাওমির জানায়, ওয়্যারলেস প্রযুক্তি থাকায় চাইলেই নির্দিষ্ট মডেলের ফোনের সঙ্গে যুক্ত করে হেডসেটটি ব্যবহার করা যাবে। চাইলে ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে হেডসেটটি।

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৫ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে