
চ্যাটিংয়ের জন্য ‘টাইপিং ইন্ডিকেটর’ ফিচার চালু করল মেটার আরেক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপ চ্যাটে কে টাইপ করছে তা সঙ্গে সঙ্গে দেখা যাবে। কেউ টাইপ করলে হোয়াটসঅ্যাপের তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি ভাসমান অবস্থায় দেখা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের চ্যাটে সক্রিয়ভাবে যুক্ত থাকার বিষয়টি আরও স্পষ্টভাবে চিহ্নিত করবে।
এখন তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি দেখা যাওয়ায় সহজেই জানা যাবে কে কথোপকথনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের জন্যই ফিচারটি চালু করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ বলছে, এই ফিচারে “...” ধরনের ভিজ্যুয়াল নির্দেশক দেখা যাবে, যা চ্যাট স্ক্রিনের নিচের অংশে প্রদর্শিত হবে এবং যে ব্যবহারকারী টাইপ করছেন, তার প্রোফাইল ছবি সেখানে দেখা যাবে।
বিশেষত, গ্রুপ চ্যাট-এ এই ফিচারটি বেশ কার্যকরী হবে। কারণ একাধিক ব্যবহারকারী একসঙ্গে টাইপ করলে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
টাইপিংয়ের মতোই কেউ যদি ভয়েস নোট দিয়ে থাকে তাহলেও মাইকের সাইন চ্য়াটে দেখা যাবে। এই সব ফিচার অনেক চ্যাটিংকে আরও বেশি প্রাণবন্ত করে তুলছে।
এই ফিচারটি প্রথমবার অক্টোবর মাসে চালুর খবর পাওয়া গিয়েছিল এবং তখন এটি শুধুমাত্র নির্দিষ্ট বেটা টেস্টাররা ব্যবহার করতে পারত।

টাইপিং ইনডিকেটরের পাশাপাশি গত মাসে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারও চালু করেছে হোয়াটসঅ্যাপ। এটি ভয়েস মেসেজ পাঠানোকে আরও সুবিধাজনক করে তুলেছে। নাম থেকেই বোঝা যায়, এই ফিচারটি ব্যবহারকারীদের অন্যদের পাঠানো ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তর করে। তবে শুধুমাত্র প্রাপকই এই ট্রান্সক্রিপশন দেখতে পাবেন, প্রেরক এটি দেখতে পারবেন না।
সম্প্রতি ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ নতুন ফিচার নিয়ে আসছে মেটা। ফিচারটি বিভিন্ন ম্যাসেজ, মিডিয়া ও ডকুমেন্টগুলো অন্যান্য অ্যাপে সরাসরি শেয়ার বা ফরোয়ার্ড করার সুবিধা দেবে। ম্যাসেজিং অ্যাপের নিচের দিকে একটি নতুন অপশন যুক্ত করা হবে, যাতে অন্য অ্যাপ্লিকেশনগুলোতে দ্রুত কনটেন্ট শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। এটি ব্যবহারকারীদের সময় ও শ্রম দুটিই বাঁচাবে।
এই ফিচারটি কনটেন্ট শেয়ারের প্রক্রিয়া উন্নত করবে, যা চ্যানেল মালিকদের তাদের চ্যানেলগুলোতে সরাসরি বার্তা, ছবি, ভিডিও এবং জিআইএফ পাঠানোর সুযোগ দেবে এবং এর জন্য তাদের মিডিয়া ফাইলগুলো ফোনে সেভ করে পুনরায় আপলোড করার প্রয়োজন হবে না।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৩ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে