
বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবার প্রযুক্তি জগতে বিপ্লব ঘটাতে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি অ্যাপলের আইফোন ও এয়ারপডের সংযোজক প্রতিষ্ঠান লাক্সশেয়ারের (Luxshare) সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ওপেনএআইয়ের নতুন একটি ডিভাইস উৎপাদনের দায়িত্ব নেবে লাক্সশেয়ার। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এটি পকেট আকারের, কনটেক্সট-অ্যাওয়ার (প্রসঙ্গ বুঝে কাজ করতে সক্ষম) ডিভাইস, যা সরাসরি ওপেনএআইয়ের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সঙ্গে কাজ করবে।
এই ডিভাইসের মাধ্যমে ওপেনএআই স্মার্টফোন বা ঐতিহ্যবাহী কম্পিউটারের ওপর নির্ভরতা ছাড়াই মানুষের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা পৌঁছে দিতে চায়। প্রতিষ্ঠানটির লক্ষ্য, এই নতুন ধরনের এআই ডিভাইস দিয়ে অ্যাপল, স্যামসাং ও গুগলের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।
শুধু লাক্সশেয়ার নয়, ওপেনএআই আরও এক চীনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোয়েরটেকের (Goertek) সঙ্গেও যোগাযোগ করেছে। গোয়েরটেক মূলত অ্যাপলের এয়ারপড, হোমপড ও অ্যাপল ওয়াচের বিভিন্ন উপাদান তৈরি করে। ওপেনএআই চাইছে, গোয়েরটেক যেন তাদের ডিভাইসে স্পিকার মডিউলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে।
এই প্রকল্পকে ওপেনএআইয়ের সবচেয়ে বড় ও সাহসী উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এটি তাদের প্রথম নির্দিষ্ট হার্ডওয়্যার বানানোর প্রচেষ্টা, যেখানে আগের মতো স্মার্টফোন বা পিসির ওপর নির্ভর করতে হচ্ছে না।
এ ছাড়া কয়েক মাস আগেই আইফোনের প্রখ্যাত ডিজাইনার জনি আইভের হার্ডওয়্যার স্টার্টআপ ‘আইও প্রোডাক্টস’কে ৬৫০ কোটি ডলারে কিনে নেয় ওপেনএআই। সেই সময় জানানো হয়েছিল, জনি আইভ ও তার সাবেক অ্যাপল ডিজাইন দল ওপেনএআইতে যোগ দিয়ে নতুন প্রজন্মের এআইভিত্তিক কনজ্যুমার হার্ডওয়্যার তৈরি করবেন।
বর্তমানে জনি আইভ এই প্রকল্পের সৃজনশীল নেতৃত্বের দায়িত্বে রয়েছেন। তার অধীনেই ওপেনএআই প্রথম ডিভাইসটি ২০২৬ সালে বাজারে আনার পরিকল্পনা করছে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিশ্বাস করেন, তারা এআই ডিভাইসটির ১০ কোটির বেশি ইউনিট বিক্রি করতে পারবেন।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে