মঞ্চটা প্রস্তুতই ছিল। যিনি জিতবেন, হবেন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা। অনায়াসে প্রথম দুই সেট জিতে দানিল মেদভেদেভ যেন তখনই স্বপ্ন দেখে ফেলেছিলেন শিরোপা উঁচিয়ে ধরার। ২০২১ ও ২০২২ সালে মেলবোর্নে ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি। সেই দুঃখ এবার যেন ঘুচেই যাচ্ছিল রুশ তারকার।
কিন্তু ‘টেনিস ঈশ্বর’ যেন অন্যকিছু ভেবে রেখেছিলেন। পরের দুই সেট জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো ইয়ানিক সিনার শেষ গেম পয়েন্টটি জিতেই শুয়ে পড়লেন কোর্টে। লিখলেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ান ওপেন তো বটে, প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতলেন ২২ বছর বয়সী চতুর্থ বাছাই। পুরুষ সিঙ্গেলে অস্ট্রেলিয়ান ওপেন জেতা প্রথম ইতালিয়ান তিনি।
আজ ফাইনালে রড লেভার অ্যারেনায় সিনার ৩-৬,৩-৬, ৬-৪,৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন মেদভেদেভকে। প্রথম দুই সেট হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ তিন সেট জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি।
সেই সঙ্গে একটি কীর্তিও গড়লেন সিনার। ২০০০ সালের পর ২৩ বছর হওয়ার আগেই চতুর্থ খেলোয়াড় হিসেবে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। এই কীর্তি আগে ছিল রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের।
সবশেষ কোনো ইতালিয়ান গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ১৯৭৬ সালে। পুরুষ সিঙ্গেলে আদ্রিয়ানো পানাত্তার সেই ফ্রেঞ্চ ওপেন জয়ের ৪৮ বছর পর সিনার ইতালিয়ানদের এনে দিলেন আরেকটি গ্র্যান্ড স্ল্যাম।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৬ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে