ফ্রেঞ্চ ওপেন তো বটে, প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন ক্যারোলিনা মুচোভা। ফেবারিট আরিয়ানা সাবালেঙ্কার বিপক্ষে কাব্যিক লড়াই জিতে রোলাঁ গারোতে ইতিহাসও গড়েছেন তিনি। তাঁর বর্তমান র্যাঙ্কিং ৪৩। র্যাঙ্কিংয়ে এত পিছিয়ে থেকেও এর আগে কেউ ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেননি।
আজ রাতে ক্লে-কোর্টের নতুন রানি হওয়ার পথে মুচোভাকে দিতে হবে আরেক পরীক্ষা। তাঁর প্রতিপক্ষ যে নারী এককের শীর্ষ বাছাই ইগা সিয়াতেক! শেষ চারে ২ নম্বর বাছাইকে হারিয়েছেন, এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিপক্ষে জিতলে গ্র্যান্ড স্লামের স্বপ্নপূরণ হবে চেক প্রজাতন্ত্রের মেয়ের।
সেই স্বাদ অবশ্য অনেক আগেই পেয়েছেন সিয়াতেক। তিনটি গ্র্যান্ড স্লামের মালিক পোলিশ মেয়ের ঝুলিতে ফ্রেঞ্চ ওপেন আছে দুটি। র্যাঙ্কিং ও সাফল্যে ২৬ বছর বয়সী মুচোভা যতই পিছিয়ে থাকুক না কেন, পা মাটিতেই রাখছেন সিয়াতেক। ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘আমার মনে হয় ক্যারোলিনার খেলার ধরনের ব্যাপারে আমি জানি। ২০১৯ সাল থেকে আমি তার সঙ্গে অনেক অনুশীলন ম্যাচ খেলেছি। অনেকে খেলোয়াড়ের চেয়ে তাকে আমি বেশি দেখেছি।’
মুচোভার সঙ্গে এককে সিয়াতেকের একমাত্র দেখা ২০১৯ সালে, প্রাগ ওপেনে। সেবার ২২ বছর বয়সী তারকা হেরেছিলেন ৪-৬, ৬-১ ও ৬-৪ গেমে। সেই হারের শোধ নেওয়া অবশ্য ভাবছেন না সিয়াতেক। উল্টো মুচোভাকে প্রশংসায় ভাসালেন, ‘আমি সত্যি তার খেলা পছন্দ করি। আমি সত্যিই তাকে সম্মান করি। সে এমন এক খেলোয়াড়, যে সবকিছু করতে পারে। তার টাচ অসাধারণ, সে ম্যাচকে দ্রুতগতিতেও চালাতে পারে।’
প্রতিপক্ষ বলেই মুচোভাকে এমন প্রশংসায় ভাসাচ্ছেন না সিয়াতেক। মার্টিনা নাভ্রাতিলোভাও এমন প্রশংসাবাণী দিয়েছেন মুচোভাকে নিয়ে। ধারাভাষ্যকার হিসেবে যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি এক টেনিস চ্যানেলে বলেছেন, ‘সে (মুচোভা) ওল্ড স্কুলের শিক্ষার্থী। তার বড় অস্ত্র নেই, তার সবচেয়ে বড় অস্ত্র হলো বৈচিত্র্য।’
সাবালেঙ্কার বিপক্ষে মুচোভার ৩ ঘণ্টার ১৩ মিনিটের লড়াই যারা দেখেছেন নিশ্চিত তাঁরা দ্বিমত করবেন না নাভ্রাতিলোভার সঙ্গে। হাতে বড় কোনো অস্ত্র না থাকলেও বেশ স্বাধীনভাবে কোর্টে মুভ করতে পারেন মুচোভা। এলেনা রাইবাকিনার মতো সার্ভ, সাবালেঙ্কার মতো ফোরহ্যান্ড ও কোকো গফের মতো ব্যাকহ্যান্ড—করতে পারেন মুচোভা। তবে তাঁদের মতো এই দক্ষতা খুব বেশি নেই তাঁর। আর ফাইনালে আন্ডারডগ হলেও এসব বৈচিত্র্য সিয়াতেকের বিপক্ষে তাঁর ব্যবধান গড়ে দিতে পারে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে