এটাই তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু মেলবোর্ন পার্কে যেভাবে খেললেন ১৯ বছর বয়সী লারনার তিয়েন; তাতে এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়ান বলে মেনে নেওয়াটা কঠিন। অবাছাই প্রতিযোগী হয়ে খেলতে এসে তরতরিয়ে উঠে যান চতুর্থ রাউন্ডে। একটা রেকর্ডও গড়েছেন—২০০৫ সালে রাফায়েল নাদালের পর তিয়েনই শেষ ষোলোয় ওঠা সর্বকনিষ্ঠ পুরুষ প্রতিযোগী।
আর এই শেষ ষোলোয় ওঠে আসার ধাপে ধাপে তিয়েন হারিয়েছেন র্যাঙ্কিংয়ের ওপরে থাকা প্রতিযোগীদের। দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন আগার আসরের ফাইনাল খেলা দানিল মেদভেদেভকে। যেটাকে বলা হচ্ছে চলতি টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন।
চতুর্থ রাউন্ডে তিয়েনের স্বপ্নযাত্রা অবশ্য থেমে গেছে; তাঁকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-১ গেমে হারিয়েছেন ইতালির লরেঞ্জো সোনেগো। কিন্তু যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে মেলবোর্ন থেকে রোমন্থনের অনেক স্মৃতিই নিয়ে যাচ্ছেন তিয়েন। আর গেল সপ্তাহটা তো তাঁর কাছে স্বপ্নের মতোই কেটেছে। তিয়েনের ভাষায়, ‘যখন এখানে খেলতে আসি, আমার কোনো প্রত্যাশা ছিল না। চতুর্থ রাউন্ডে উঠে আসতে পারাটা এখনো পরাবাস্তব মনে হয় আমার। সত্যি বলতে গেল কয়েকটা সপ্তাহ ক্যারিয়ারে অবিস্মরণীয় হয়ে থাকবে।’
কেন থাকবে, তারও একটা ব্যাখ্যাও দিয়েছেন তিয়েন, ‘আমার মনে হয় গত কয়েকটা সপ্তাহ আমার জন্য অসাধারণ কেটেছে। কারণ, এতে আমি বুঝতে পেরেছি যে টেনিসে এই পর্যায়ে আমি সাফল্য অর্জন করতে পারি।’
২০২৩ সালে পেশাদার সার্কিটে পা রাখা তিয়েনের। আগে তিনবার ইউএস ওপেন খেললেও এবারই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে। ইউএস ওপেনে তিনবারই প্রথম রাউন্ডে বিদায় নেওয়া তিয়েন অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন। তিয়েন স্বীকার করে নিচ্ছেন, ‘আমি আসলে খুব বেশি ম্যাচ বা টুর্নামেন্ট খেলিনি। তাই এখানে এসে যেভাবে খেলেছি আমি, সেটা অবশ্যই আমার আত্মবিশ্বাসের জন্য দারুণ ছিল।’
অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে আসায় র্যাঙ্কিংয়ের ১০০ মধ্যেও তিয়েন জায়গা করে নেবেন বলে আশা করা হচ্ছে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে