
নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবল পড়া টাইগার উডসের জন্য নতুন কিছু নয়। আরও একবার তেমন কিছুরই পুনরাবৃত্তি করলেন এই কিংবদন্তি গলফার। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন উডস। এই ঘটনায় মন ভালো নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘খুবই খারাপ লাগছে। একটি দুর্ঘটনা ঘটেছে—এটাই জানি। সে আমার ঘনিষ্ঠ বন্ধু। উডস একজন অসাধারণ মানুষ। তবে কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।’
কর্তৃপক্ষ জানায়, ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে নিজের বাসার কাছাকাছি একটি সরু দুই লেনের আবাসিক সড়কে অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় উডসের ল্যান্ড রোভার গাড়ি ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর তাঁকে আটক করে মার্টিন কাউন্টি জেলে নেওয়া হয়। তবে শারীরিকভাবে অক্ষত রয়েছেন উডস। শনিবারের (২৮ মার্চ) এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তি দেওয়া হয় ইতিহাসের সেরা গলফারদের একজনকে।
মার্টিন কাউন্টির শেরিফ জন বাডেনসিয়েক জানান, ঘটনাস্থলে উডসের মধ্যে ‘অস্বাভাবিকতার লক্ষণ’ দেখা যায়। যদিও ব্রেথালাইজার পরীক্ষায় তিনি পাস করেন, তবে প্রস্রাব পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ডিইউআই, সম্পদের ক্ষতি এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে।
শেরিফ বলেন, ‘উডসের ওপর একাধিক পরীক্ষা করা হয়েছে। তিনি তাঁর আগের আঘাত ও অস্ত্রোপচারের বিষয়টি ব্যাখ্যা করেছেন, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। তারপরও বিস্তারিত সড়কপাশের পরীক্ষা নেওয়া হয়। তবে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা করতে রাজি হননি। এই অসহযোগিতার কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’
শেরিফ আরও জানান, ব্রেথালাইজারে অ্যালকোহলের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং উডস প্রস্রাব পরীক্ষায় অংশ নেননি—যা শরীরে অন্য কোনো মাদক থাকার বিষয়টি নিশ্চিত করতে পারত। তবে বিশেষজ্ঞদের ধারণা, উডস হয়তো কোনো ওষুধ বা অন্য কোনো পদার্থের প্রভাবে ছিলেন। যদিও তাঁর গাড়ি থেকে কোনো মাদক বা অ্যালকোহল পাওয়া যায়নি।

ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে জড়াতে চান সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় এমনটাই জানিয়েছেন এই তারকা অলরাউন্ডার। দেশের উন্নয়নে অবদান রাখতেই রাজনীতিতে জড়াতে চান তিনি।
১৮ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ যাচ্ছেন দিল্লিতে। তাঁর এই সফরটি শুধু বাংলাদেশ-ভারতের টেকসই রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্র তৈরির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের দিকে তাকিয়ে ক্রীড়াঙ্গনও, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৯ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
১২ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
১৩ ঘণ্টা আগে