
বিশ্বজুড়ে বাড়তে থাকা তাপমাত্রা দৌড়বিদদের ম্যারাথনে রেকর্ড গড়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে—নতুন এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ক্লাইমেট সেন্ট্রাল জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে ‘অনেক ম্যারাথনে রেকর্ড ভাঙা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’
ম্যারাথনে দৌড়ানোর জন্য সাধারণত আদর্শ তাপমাত্রা ধরা হয়ে থাকে পুরুষদের জন্য ৪ ডিগ্রি ও নারীদের জন্য ১০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২০৪৫ সালের মধ্যে বিশ্বের ২২১টি বড় ম্যারাথনের ৮৬ শতাংশেই এমন আবহাওয়া বিরল হয়ে যাবে। এ বছর বার্লিন ম্যারাথন হয়েছে অস্বাভাবিক ২৪ ডিগ্রি তাপে, টোকিও ও লন্ডন ম্যারাথনের সময় মার্চ-এপ্রিলে তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ওপরে। এই পরিস্থিতিতে ম্যারাথনের সময়সূচিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছে বিশ্ব অ্যাথলেটিকস। মাসখানেক আগে সংস্থার সভাপতি সেবাস্তিয়ান কো বলেছিলেন, অ্যাথলেটদের সুরক্ষায় ম্যারাথনের মতো সহনশীলতা-নির্ভর ইভেন্টগুলো আলাদা সময়সূচিতে আয়োজন করতে হতে পারে।
২০২৪ সালের লন্ডন ম্যারাথনে দ্রুততম ব্রিটিশ নারী দৌড়বিদ মাইরি ম্যাকলেনান বলেন, ‘আমরা বছরের পর বছর কঠোর প্রশিক্ষণ নিই, কিন্তু তাপমাত্রা বাড়তে থাকায় পারফরম্যান্সের আদর্শ পরিবেশ ক্রমেই বিরল হয়ে যাচ্ছে।’
গবেষণায় আরও দেখা গেছে, জাপানের টোকিও পুরুষ দৌড়বিদদের জন্য এখনো সবচেয়ে অনুকূল শহর, কিন্তু ২০৪৫ সালের মধ্যে এখানেও অনুকূল আবহাওয়ার হার দ্রুত কমবে।
গত সাত বছরে পুরুষ ম্যারাথনে ২ মিনিট ২২ সেকেন্ড সময় কমিয়ে নিয়ে আসা হয়েছে। এটা সম্ভব হয়েছে নতুন জুতা প্রযুক্তির বড় অবদানের কারণেই। কিন্তু দিন দিন বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকলে কোনো প্রযুক্তিতেই হয়তো আর ম্যারাথনের টাইমিং কমিয়ে আনা সম্ভব হবে না। নিউইয়র্ক ও বোস্টন ম্যারাথনের সাবেক চ্যাম্পিয়ন ইব্রাহিম হোসেনের আশঙ্কা অন্তত তেমনই, ‘দৌড়ের মাঠে প্রতিদ্বন্দ্বী এখন আবহাওয়াও। প্রকৃতি বাঁচাতে না পারলে ভবিষ্যতের রেকর্ডও হারিয়ে যাবে।’
ছেলেদের ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডের রেকর্ড টাইমিংয়ের মালিক কেনিয়ান অ্যাথলেট কেলভিন কিপতুম। ২০২৩ সালের ৮ অক্টোবর শিকাগো ম্যারাথনে গড়া তাঁর এই টাইমিং তাহলে কি অজেয়ই থেকে যাবে ?

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে