স্বপ্ন ছিল জীবনে একবার হলেও অলিম্পিকে খেলবেন। প্যারিস অলিম্পিকে ৫৮ বছর বয়সে সেই স্বপ্ন পূরণ করেছেন টেবিল টেনিস খেলোয়াড় জেং জিইং। প্রিলিমিনারি রাউন্ডে গত রাতে তিনি লেবাননের মারিয়ানা সাহাকিয়ানের কাছে ৪-১ ব্যবধানে হেরেছেন ঠিকই। তবে বহু বছরের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত জেং।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে জন্ম নেওয়া জেং মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন। জন্মসূত্রে চীনের নাগরিক এই অ্যাথলেট ১৯৮৬ সালে চিলিতে গিয়ে স্থায়ী হন। ২০ বছর বয়সে অবসর নিয়ে চিলিতে স্কুলের বাচ্চাদের কোচিং করিয়েছেন। ১৯৮৮ সালে অলিম্পিকে টেবিল টেনিস শুরু হয় প্রথমবারের মতো। জিইংয়ের ফিরে আসার গল্প করোনা মহামারির সময় শুরু। কঠোর অনুশীলনে টেবিল টেনিসে দ্রুতই নিজের র্যাঙ্কিংয়ের উন্নতি করেন এবং প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করে নিজের ফিরে আসার গল্পের পূর্ণতা দেন।
ইনডোর ভর্তি দর্শকদের দারুণ সমর্থনে জেং কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে জেং বলেছেন, ‘৩০ বছর পর আমি আবারও টেবিল টেনিসে ফিরেছি। এই বয়সে অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় আমি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে