প্যারিস অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকসের তিন ইভেন্টে সোনা জিতেছিলেন সিমোন বাইলস। আর্টিস্টিক জিমন্যাস্টিকসের দলগত এবং অল-অ্যারাউন্ড ইভেন্টে জয়ের পর ভল্টের ফাইনালে জিতেও সোনা জয়ের হ্যাটট্রিক করেছিলেন যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট। এই সাফল্যে তাঁর বাকি দুটি ইভেন্ট ব্যালান্স বিম এবং ফ্লোর এক্সারসাইজেও তাঁর সাফল্যে নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন সমর্থকেরা। তবে নিজের শেষ দুটি ইভেন্টে সোনা জিততে পারেননি সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট। ব্যালান্স বিমে পঞ্চম হওয়া বাইল নিজের শেষ ইভেন্ট ফ্লোর এক্সারসাইজে জিতেছে রুপা।
মেয়েদের ব্যালান্স বিমে সোনা জিতেছেন ইতালির এলিস ডি’আমাতো। মেয়েদের জিমন্যাস্টিকসে এটাই কোনো ইতালিয়ান প্রতিযোগীর সোনা জয়। স্কোর করেছেন ১৪.৩৬৬। ১৪.১০০ স্কোর করে রুপা জিতেছেন চীনের ঝাউ ইয়াকিন। ১৪.০০০ স্কোর নিয়ে ব্রোঞ্জ ইতালির মানোলো এসপোসিতো।
মেয়েদের ব্যালান্স বিমে নিজের সেরাটা দিতে বাইলস তো পারেননি। একবার তো লাফ দিয়ে ঠিকমতো নামতেও ব্যর্থ। এই ইভেন্টে পঞ্চম হওয়া বাইলসের স্কোর ১৩.১০০।
তবে শেষটা এতটা খারাপ হয়নি বাইলসের। সোনা জিততে না পারলেও ফ্লোর এক্সারসাইজে জিতেছেন রুপা। ১৪.১৬৬ স্কোর গড়ে সোনা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। এই ইভেন্টে এটাই প্রথম সোনা কোনো ব্রাজিলিয়ান প্রতিযোগীর। দ্বিতীয় হওয়া বাইলসের স্কোর ১৪.১৩৩। ব্রোঞ্জ জিতেছেন বাইলসের স্বদেশি জর্ডান চিলেস (১৩.৭৬৬)।
রুপা জিতে প্যারিস অভিযান শেষ করা বাইলসের অলিম্পিক পদকের সংখ্যা দাঁড়াল ১১—যার ৭টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
৩ ঘণ্টা আগে