শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। এই নিষেধাজ্ঞার ফলে লিগ ও ফ্র্যাঞ্চাইজি লিগে এই সময়ে খেলতে পারবেন না তিনি। আজ হকি ফেডারেশনের গভর্নিং বডির সভায় প্রিমিয়ার ডিভিশন হকি লিগের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে আবাহনী ও মেরিনার্সকে।
শুধু জিমি নন, বড় সব শাস্তি হয়েছে মোহামেডানের সঙ্গে জড়িত খেলোয়াড়, কর্মকর্তা ও কোচেরও। ক্লাব কর্মকর্তা হিসেবে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স। হকিতে আজীবন নিষিদ্ধ হয়েছেন একই ক্লাবের পরিচালক জামাল রানা। ১৯ এপ্রিলের ম্যাচে মাঠে নেমে আসা ও গণমাধ্যমে ফেডারেশনের সমালোচনা করায় বাংলাদেশের হকিতে আজীবন নিষেধাজ্ঞা পেয়েছেন লিগে মোহামেডানের মালয়েশিয়ান উপদেষ্টা কোচ ও জাতীয় দলের সাবেক কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তিকেও।
১২টি বিষয় নিয়ে আজকের গভর্নিং বডির সভায় আলোচনা হয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শাস্তির বিষয়গুলোই। এই মাসেই লিগ কমিটির সভা শেষে শাস্তির বিষয়গুলো পাঠানো হয় গভর্নিং বডিতে। আজকের সভায় ছিলেন না সভাপতি বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান। সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি আবদুর রশীদ শিকদার। লিগ নানা কাণ্ডে বিভিন্ন ক্লাবের একাধিক খেলোয়াড় শাস্তি পেলেও খড়্গটা বেশি পড়েছে মোহামেডানের খেলোয়াড়দের ঘাড়েই। এই ক্লাবের তানভীর রহমান সিয়াম, দ্বীন ইসলাম ইমনকে ৩ ম্যাচ; গোলরক্ষক আসাদ রহমান সাদকে ৭ ম্যাচ ও সহকারী কোচ রাসেল মাহমুদ বাপ্পীকে দেওয়া হয়েছে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা। ফেডারেশনের সাবেক সহসভাপতি তারেক এ আদেল পেয়েছেন আজীবন নিষেধাজ্ঞা।
কার্ড নিষেধাজ্ঞায় লিগের শেষ ম্যাচে ছিলেন না জিমি। ছিলেন না সেই ম্যাচে আবাহনীর সঙ্গে হাতাহাতিতেও। কিসের ভিত্তিতে জিমিকে এত বড় শাস্তি দেওয়া হলো সেই প্রশ্নের জবাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ বলেছেন, ‘জিমি ১৪ ম্যাচে ২১৬ মিনিট খেলা থামিয়েছে। ১৭৩ বার খেলা বন্ধ করেছে। যে খেলোয়াড় ১৯ বছর জাতীয় দলে খেলেছে তাঁর কাছে এমনটা আশা করা যায় না। ৬৬ নম্বর ম্যাচে আম্পায়ারকে হুমকি দিয়েছে।’
শাস্তির ব্যাপারে খেলোয়াড়রা যেকোনো সময় আপিল করতে পারবে বলে জানিয়েছেন সহসভাপতি আবদুর রশীদ শিকদার।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে