৩৬ বছর আগে এই দিনে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে আনন্দে ভাসিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই দিনের পর ফুটবল ইতিহাসে বিশেষ একটা স্থান নিজের করে নেন ম্যারাডোনা। এখন তাঁকে ছাড়াই বিশেষ দিনটি উদ্যাপন করতে হচ্ছে আর্জেন্টিনাকে।
১৯৮৬ সালের ২৯ জুন ম্যারাডোনা যাদের হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন, সেই জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস স্মরণ করেছেন ম্যারাডোনাকে। জানিয়েছেন, মাঠে একে-অপরের শত্রু হয়ে খেললেও মাঠের বাইরে বন্ধুই ছিলেন তাঁরা।
১৯৮৬ ও ১৯৯০ সালে পরপর দুটি বিশ্বকাপ ফাইনালের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি। প্রথমবার ম্যারাডোনার আর্জেন্টিনা বাজিমাত করলেও পরেরবার ইতিহাস গড়ে ম্যাথাউসের জার্মানি। নিজেদের সেই সময়ের সম্পর্কের কথা মনে করে ম্যাথাউস বলেছেন, ‘আমরা একে-অপরের বিপক্ষে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছি। সিরি ‘আ’তে সে যখন নাপোলিতে এবং আমি ইন্টার মিলানে, তখনো অনেক ম্যাচ খেলেছি। আমাদের বিশেষ বন্ধুত্ব ছিল। নিজেদের প্রতি সম্মান ছিল। অনেক সময় মাঠে শত্রুর মতো লড়াই করে সকাল পর্যন্ত উদ্যাপন করেছি।’
ম্যারাডোনাকে ফুটবলের ইতিহাস রচয়িতা উল্লেখ করে ম্যাথাউস আরও বলেছেন, ‘সে ফুটবলে ইতিহাস লিখেছে এবং তার সময়ের সেরা ফুটবলার। আমার বিদায়ী ম্যাচের সময় সে মিউনিখ এসেছিল। আমি তার বিদায়ের সময় বুয়েন্স এইরেসে ছিলাম।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে